চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থুতু নিক্ষেপের ঘটনায় অনুতপ্ত সুয়ারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের মুখের ছবি, তিনি পিঙ্ক জার্সি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থুতু নিক্ষেপের ঘটনায় অনুতপ্ত সুয়ারেজ

লিগস কাপ ফাইনালে বিতর্কের জন্ম দিয়েছিলেন লুইস সুয়ারেজ। ম্যাচ শেষে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুথু নিক্ষেপ করে তীব্র সমালোচনার মুখে পড়েন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। এ ঘটনায় অনুতপ্ত হয়েছেন উরুগুয়ে তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থুথু নিক্ষেপের ঘটনায় ক্ষমা চেয়েছেন সুয়ারেজ। লিখেছেন, ‘এটা ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।’

‘যা হয়েছে তার জন্য আমি ভীষণ অনুতপ্ত। আমি চাইনি ক্ষমা চাওয়ার সুযোগ হাতছাড়া করতে। যারা আমার আচরণে কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

রোববার লুমেন ফিল্ডে ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সিয়াটল সাউন্ডার্স। ম্যাচ শেষ হতেই সিয়াটল ফুটবলার ওবেদ ভার্গাসকে লক্ষ্য করে ছুটে যান সুয়ারেজ। মাঠে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে কর্মকর্তারা ছুটে আসেন। তবে ক্যামেরায় দেখা যায়, শিয়াটলের এক নিরাপত্তাকর্মীর দিকে থুথু নিক্ষেপ করেছেন সুয়ারেজ।

সুয়ারেজের ক্ষমা চাওয়ার পর মিয়ামি একটি বিবৃতিতে বলেছে, ‘লিগস কাপ ফাইনালের পর যে ঘটনাগুলো ঘটেছে তা আমাদের খেলাধুলার মূল্যবোধের প্রতিফলন নয়। মাঠের ভেতরে ও বাইরে আমরা সর্বোচ্চ মানের স্পোর্টসম্যানশিপ ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা লিগস কাপ ও এমএলএস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন পরিস্থিতি সঠিকভাবে সমাধান হয়। আমাদের ভক্ত ও সম্প্রদায়ের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ।’

তবে এখনও অবশ্য জানা যায়নি, লিগস কাপের শৃঙ্খলা কমিটি খেলোয়াড়দের কী ধরনের শাস্তি দেবে। টুর্নামেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘লিগস কাপ আয়োজক কমিটি ম্যাচ-পরবর্তী ঘটনাগুলো পর্যালোচনা করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।’

আগেও বিতর্কের জন্য শাস্তি ভোগ করেছেন সুয়ারেজ। ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলিনিকে কামড় দেওয়ার ঘটনায় চার মাসের জন্য ফুটবল থেকে নির্বাসিত হয়েছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগেও একাধিক কামড়ের ঘটনায় শাস্তি পেয়েছেন। ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা প্যাট্রিস এভ্রাকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে আট ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। আর ২০১০ বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোললাইন থেকে ইচ্ছাকৃত হ্যান্ডবল করে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছিলেন উরুগুয়ে ফরোয়ার্ড।

Tags: মিয়ামিমেজর লিগ সকারলিগস কাপলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

গণঅধিকার পরিষদকে সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ চায় জাপা

Next Post

বাঁকখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে ঘিরে উত্তপ্ত কক্সবাজার

Next Post
বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, জনতার প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁকখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে ঘিরে উত্তপ্ত কক্সবাজার

বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন, নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ নির্বাচন বানচাল করতে চাইলে জনগণ প্রতিহত করবে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT