চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
6:55 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in কুড়িগ্রাম, জনপদ, পরিবেশ
A A
অজগর সাপ গাছে লুকানো, উদ্ধার অভিযান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে উঠে পড়ে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ছুটে আসে শতশত মানুষ।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় স্থানীয়দের শোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের ১২ থেকে ১৫ ফুট উপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এসময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন বয়সের নারী, শিশুসহ শত শত মানুষ।

স্থানীয়রা জানায়, এর আগে অজগর সাপ গাছে উঠার ঘটনা দেখেননি তারা। অত্র এলাকায় বন জঙ্গল না থাকলেও বিগত সময়ের কোন বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে তাদের ধারণা।

খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় ভরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদে স্থানে অবমুক্ত করার কথা জানান তারা।

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া জানান, এর আগে এই এলাকায় এমন ঘটনা চোখে পড়েনি। আমরা এই অজগর সাপ দেখে অতঙ্কিত হয়ে পড়েছি। এই এলাকায় অজগর সাপের কোন অভযারণ্য না থাকলে দেড় কিলোমিটার দূরের ধরলা নদী থেকে এটি উঠে আসতে পারে বলে মনে হচ্ছে।

বন বিভাগের সেবাকর্মী আশরাপুল হক জানান, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

স্থানীয় স্বেচ্চাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেযারম্যান এম. রশিদ আলী জানান, কুড়িগ্রাম সদর উপজেলার আগমনী বাজারে একটি অজগর সাপ মানুষের চোখে পড়ে এবং গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. হোসেন আলী সাপটি উদ্ধার করে। পরবর্তীতে বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় বন অফিসে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স ১০ বছর হতে পারে। আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত, তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রাম জেলায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Tags: ধরলা নদীবন্যপ্রাণী
Previous Post

‘তুই আগে নাচতে পারতিস না’—ওস্তাদের মজায় স্মৃতিকাতর ইমন!

Next Post

সব মামলায় খালাস তারেক রহমান, কবে ফিরছেন দেশে?

Next Post
তারেক রহমানের খালাসের সময় জনসমুদ্রে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

সব মামলায় খালাস তারেক রহমান, কবে ফিরছেন দেশে?

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, পিটার হাসের সাথে ঘণ্টাব্যাপী আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিটার হাসের সাথে ঘণ্টাব্যাপী কী আলোচনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT