চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকুয়েডরের বিপক্ষে খেলবেন না মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড় অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি

আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। আরও আগেই বিশ্বমঞ্চে খেলার টিকিট পেয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে তাদের বাছাইয়ের শেষ ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচে খেলবেন না লিওনেল মেসি, জানালেন বিশ্বজয়ীদের কোচ লিওনেল স্কালোনি।

এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০তে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি করেছেন দুই গোল। এদিন ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছেন মেসি। ম্যাচের পর সমর্থকদের থেকে বিদায়ও নিয়েছেন। জাতীয় দল জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচ ছিল ২০ বছর আগে এ স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫ সালে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মাটিতে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচে বিশ্রামে থাকবেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেছেন, ‘‘আমি লিওর সঙ্গে কথা বলেছি। সে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলেছে, ‘আমি চোট থেকে ফিরেছি। পুরো ফিট হয়ে ওঠার জন্য ভ্রমণ এবং পরবর্তী ম্যাচ এড়াতে চাই। আমরা এমএলএসে খেলছি, সেটাই লক্ষ্য এখন। আশা করি এর মধ্যে সেরে উঠব।’’

‘সে ইকুয়েডরে ভ্রমণ করবে না। সে ক্লান্ত। আসলে আমার উচিত ছিল তাকে আগে উঠিয়ে নেয়া। কিন্তু তার খেলার আবেগ ছিল এবং আমরা আগেই পুরো ম্যাচ খেলানোর ব্যাপারে কথা বলেছিলাম, তাই মাঠে থেকে গেছে। তার উপর চাপ বেড়ে গেছে। ইকুয়েডরে যাচ্ছে না। প্রাপ্য বিশ্রামটা তাকে পরিবারকে নিয়েই কাটাতে হবে।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাইকুয়েডরমেসিলাতিন আমেরিকালিড স্পোর্টসস্কালোনি
Previous Post

নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ পাবে দেড় লাখ পুলিশ সদস্য

Next Post

খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে প্রতারণা

Next Post
পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত পাঁচজন ব্যক্তি, তদন্তের জন্য নেওয়া হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে প্রতারণা

জবি হলের সামনে একজন মহিলার ছবি, পেছনে বিশ্ববিদ্যালয় ভবন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগই ভালো ছিল, ধরে ধরে পিটাইতো: জবি হল প্রভোস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT