চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনার সাথে লাতিন থেকে আর যারা বিশ্বকাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে লাতিন অঞ্চলের ৬ দল। বিশ্বকাপ বাছাইয়ে অঞ্চলটিতে সবার একটি করে ম্যাচ হাতে আছে, তবে সেটি চূড়ান্ত পর্বের টিকিটে কোন প্রভাব ফেলবে না। ব্রাজিল-আর্জেন্টিনা ও ইকুয়েডর আগেই জায়গা নিশ্চিত করেছে। শুক্রবার টিকিট কেটেছে কলম্বিয়া, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এ অঞ্চল থেকে ৬ দল সরাসরি যাবে ও একটি দল প্লে-অফ খেলবে বিশ্বকাপে যেতে।

শুক্রবার পেরুর বিপক্ষে ড্র করলেই উরুগুয়ের বিশ্বকাপ নিশ্চিত হতো, তারা জিতেছে ৩-০ গোলে। অন্য ম্যাচে বলিভিয়াকেও ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে প্যারাগুয়ে।

বাছাইপর্বে বড় অঘটন দুবারের কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারানো চিলি বিশ্বকাপে যেতে পারছে না। বিশ্বকাপে ৯ বার জায়গা করে নেয়া চিলি বাছাই শেষ করছে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।

লাতিন অঞ্চলে সবাই ১৭টি করে ম্যাচ খেলেছে। পয়েন্টে শীর্ষে ১২ জয়, দুই ড্র ও তিন হারে ৩৮ পয়েন্ট নিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ৮ জয়ে ৪ ড্র ও ৫ হারে পয়েন্ট ২৮। তিনে উরুগুয়ে, ৭ জয় ৬ ড্র ও ৪ হার নিয়ে পয়েন্ট ২৭।

ইকুয়েডর ৭ জয় ৮ ড্র ও দুই হার নিয়ে আছে চারে, পয়েন্ট ২৬। কলম্বিয়া ৬ জয় ৭ ড্র ও ৪ হার নিয়ে ২৫ পয়েন্টে আছে পাঁচে। প্যারাগুয়ে ৬ জয় ৭ ড্র ও ৪ হারে ২৫ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। এই ছয় দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে।

ভেনেজুয়েলা ৪ জয় ৬ ড্র ও ৭ হারে ১৮ পয়েন্টে আছে সাতে। আটে ৫ জয় দুই ড্র ও ১০ হার নিয়ে ১৭ পয়েন্টে আছে বলিভিয়া। ১২ পয়ন্টে নয়ে পেরু এবং ১০ পয়েন্টে দশে আছে চিলি।

এ অঞ্চল থেকে সপ্তম স্থানে থাকা দলের জন্য এখনও বিশ্বকাপে খেলার একটি সুযোগ আছে, কিন্তু সমীকরণ তাদের জন্য বেশ কঠিন। সপ্তমে থাকা দলটি এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, নর্থ আমেরিকার অঞ্চলের প্লে-অফ খেলা দলের সাথে লড়াই করবে। সব মহাদেশ থেকে মোট ৬ দল থাকবে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূলপর্বে।

ভেনেজুয়েলা এবং বলিভিয়ার মধ্যে যে দল বাছাইয়ে শেষ ম্যাচ খেলে সপ্তম স্থান থেকে শেষ করতে পারবে, সেই দলটি বাছাইপর্বের প্লে-অফ খেলবে। বুধবার বলিভিয়া তাদের মাঠে আতিথ্য দেবে ব্রাজিলকে এবং একইদিনে ভেনেজুয়েলা ঘরের মাঠে খেলবে কলম্বিয়ার সাথে। বিশ্বকাপ নিশ্চিত করা লাতিন টেবিলের শীর্ষ ৬ দলের উপর সপ্তম এবং অষ্টম দলের জয় পরাজয় কোন প্রভাব ফেলবে না।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাউরুগুয়েকলোম্বিয়াবলিভিয়াব্রাজিললাতিন
Previous Post

ছাত্রলীগই ভালো ছিল, ধরে ধরে পিটাইতো: জবি হল প্রভোস্ট

Next Post

নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতির রেশ রয়েছে চলতি সপ্তাহেও

Next Post
বাজারে বিভিন্ন ধরনের সবজি ও ফলের বিক্রেতা ও ক্রেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতির রেশ রয়েছে চলতি সপ্তাহেও

বিকাশের অফিসে ডেটা ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ‘ডেটা ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বিকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT