চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় টানা সাফল্যের পর ওটিটিতে নিশোর ঝড়ো প্রত্যাবর্তন

হইচইতে স্ট্রিমিং হয়েছে নিশো অভিনীত ওয়েব সিরিজ ‘আকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নিশো ওটিটিতে তার নতুন সিনেমার প্রচারে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহে ট্রেলার প্রকাশ করে আলোচনা তৈরি করেছিল আফরান নিশো অভিনীত সিরিজ ‘আকা’। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিরিজটি হইচই-অ্যাপে মুক্তি পেয়েছে।

রহস্য, প্রতিশোধ, টানটান উত্তেজনা আর মানবিক সম্পর্কের দোলাচল নিয়ে নির্মিত ৭ পর্বের এই সোশ্যাল থ্রিলার ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।

গল্পের আজাদ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, যিনি গভীরভাবে ক্ষতবিক্ষত মানুষ। যাকে শৈশব থেকে তাড়া করে বারবার ফিরে আসে ভয়াবহ ট্র্যাজেডি। ছোটবেলায় নিজ পরিবারে ঘটে যাওয়া নির্মম এক ঘটনা প্রত্যক্ষ করার পর থেকে সে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়।

নিঃসঙ্গ ও অপূর্ণ এক জীবন কাটালেও আজাদের অসাধারণ সংগীত প্রতিভা থেকে যায় অদেখা আর অমূল্যায়িত। এই আজাদের সঙ্গে মেঘার আকস্মিক সাক্ষাৎ তার জীবনে ক্ষণিকের আশার আলো আনে। কিন্তু অতীতের ক্ষত আজাদকে আবার তাড়িয়ে বেড়ায়।

স্বীকৃতির আকাঙ্ক্ষায় সে ঘটাতে থাকে নৃশংস সবঘটনা। যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয়। অবাক করা ব্যাপার, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নায়ক হিসেবে বরণ করে নেয়। আজাদ সেই ভুল ধারণাকে উপভোগ করতে থাকে।

সামাজিক প্রশংসা আর অনলাইন উন্মাদনায় জড়িয়ে আজাদ ধীরে ধীরে হারাতে থাকে তার নৈতিক দিশা। সে ভাবতে থাকে- আসলে সঠিক আর ভুলের সীমারেখা কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ স্বীকৃতির জন্য কতদূর যেতে পারে? আর যখন সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তার মূল্য কী?

নিশো ওটিটিতে তারকা চরিত্রে, পুলিশ কর্মকর্তা হিসেবে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
সিরিজে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ

সিরিজে মেঘা চরিত্রে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে। এছাড়াও রয়েছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ.কে.আজাদ সেতু, শাহেদআলী, সমু চৌধুরী, সেমন্তি সৌমী, নিকিতা সাহাপ্রমুখ।

পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘আকা’ আমার কাছে বিশেষ একটি কাজ। আমি সবসময় নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাই এবং ‘আকা’ তারই ফল। এবার দর্শকরা এক ভিন্ন ধরনের থ্রিলার অভিজ্ঞতা পাবেন।

আফরান নিশো যিনি প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন। বড় পর্দায় টানা সফল দুই সিনেমার পর ওটিটিতে নিশোর প্রত্যাবর্তন দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। তিনি বলেন, আমার কাছে সবসময়ই গল্পটাই বড় কথা। আকা-র চরিত্র ও গল্প আমাকে ভীষণভাবে টেনেছে। ভিকি’র সাথে আবার কাজ করা সবসময়ই বিশেষ কিছু।’

নিশোর সঙ্গে জুটিবদ্ধ নাবিলা

গল্প ও চিত্রনাট্য লেখার কাজটা পরিচালক ভিকি নিজেই করেছেন। এই সিরিজে ‘রক্তের পথ’ ও ‘উড়ে যাবে দূরে’ শিরোনামে দুটি গান রয়েছে।
ঢাকার বিভিন্ন লোকেশনে শ্যুট হওয়াআকান্যায়-অন্যায়, একাকিত্ব, ভালোবাসা ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরেছে আকা।

Tags: আকাআজিজুল হাকিমআফরান নিশোইমতিয়াজ বর্ষণএ কে আজাদ সেতুজয়ন্ত চট্টোপাধ্যায়নাবিলানিকিতাভিকি জাহেদলিড বিনোদনসমু চৌধুরীসেমন্তি সৌমীহইচই
Previous Post

অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন

Next Post
দীপিকা পাডুকোনের স্টাইলিশ ছবি, আধুনিক ও সাহসী লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস গড়লেন দীপিকা পাডুকোন

নেইমার ফুটবল খেলোয়াড়, জার্সি পরে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারকে বাদ দেয়ার কারণ খোলাসা করলেন আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT