চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটরসাইকেলের ধাওয়ায় হার্ট অ্যাটাকে চিকিৎসকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
চিকিৎসক, সাদা কোট ও স্টেথোস্কোপ সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কুমিল্লায় মোটরসাইকেলের ধাওয়ায় আতঙ্কে হার্ট অ্যাটাকে নাজমুল হাসান আখন্দ নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা এলাকায় এ ঘটনা ঘটে।

চিকিৎসক নাজমুল হাসান আখন্দ ব্যক্তিগত গাড়িতে করে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন।

স্বজনরা অভিযোগ করেন, নাজমুল বুধবার চাঁদপুর জেলার শাহারাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন। এসময় লাকসামের বিজরায় দুইজন আরোহী একটি মোটরসাইকেলে করে তাকে তাড়া করেন। প্রথমে তারা নাজমুল হাসানের ব্যক্তিগত গাড়িতে আঘাত করেন। এতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। পরে তিনি আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ির ভেতরেই অসুস্থ হয়ে পড়েন।

এ সময় ঘটনাস্থল থেকে নাসির হোসেন নামে এক যুবক অসুস্থ নাজমুলকে গাড়িতে করে নগরীর বাদুড়তলার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে নাজমুল হাসান মারা গেছেন।

তিনি ভয়ে পেয়েই মারা গেছেন বলে তার পরিবার দাবি করেছেন।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, “ধারণা করা হচ্ছে, আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।”

Tags: কুমিল্লাহার্ট অ্যাটাক
Previous Post

দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

Next Post

জাতীয় নির্বাচন: একজন প্রার্থী সর্ব্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, কেন্দ্রীয় ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচন: একজন প্রার্থী সর্ব্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, আকাশের নিচে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামী খালাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT