চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪০ বছরের পুরনো পর্যটক ট্রেন লাইনচ্যুত: নিহত ১৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিহত ১৫ জনের মধ্যে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রয়টার্স, সংগ্রহীত

পর্তুগালের রাজধানী লিসবনে ১৪০ বছরের পুরনো ও জনপ্রিয় পর্যটন আকর্ষণ গ্লোরিয়া ফানিকুলার ক্যাবল ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাবলচালিত ফানিকুলারটির ব্রেকিং সিস্টেম কাজ না করায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ঢাল বেয়ে নিচে নেমে আসে এবং একটি ভবনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

জানা গেছে, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকরাও রয়েছেন। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস আহতদের দেখতে হাসপাতালে যান। একে তিনি শহরের জন্য একটি মর্মান্তিক মুহূর্ত বলে উল্লেখ করেন। একদিনের জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সৌসা নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন।

দুর্ঘটনাস্থলে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন উদ্ধারকর্মী ও তদন্তকারীরা। ফানিকুলার পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যারিস, জাতীয় পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ, এবং ক্রিমিনাল পুলিশ–তিনটি সংস্থা মিলে পৃথক তদন্ত শুরু করেছে।

ক্যারিস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্লোরিয়া ফানিকুলারে নিয়মিত চার-বার্ষিক, দুই-বার্ষিক ও মাসিক রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। তা সত্ত্বেও এই দুর্ঘটনার খবর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বড় কোনো ত্রুটি।

Tags: নিহত ১৫পর্তুগাললাইনচ্যুতলিসবন
Previous Post

গাজীপুরে কাঁচা বাজারে আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

Next Post

দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

Next Post
বঙ্গোপসাগরে ঝড়ের প্রভাব, ঝড়ের পূর্বাভাসের জন্য বাতাসে ঝড়ো হাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

চিকিৎসক, সাদা কোট ও স্টেথোস্কোপ সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলের ধাওয়ায় হার্ট অ্যাটাকে চিকিৎসকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT