চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরোজপুরের নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2025
in অন্যান্য, জনপদ, পিরোজপুর
A A
নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতাকর্মীরা র‌্যালিতে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা বিএনপি ও পিরোজপুর জেলা বিএনপির সদস্য ফকরুল আলমের নেতৃত্বে সুঠিয়াকাঠি বাজার থেকে একটি র‌্যালি বের হয়ে স্বরূপকাঠি বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট সংলগ্নে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে শক্তিশালী করতে ঐক্যের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ফকরুল আলম ব্যাপক জনসমাগমে অংশ নেন।

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন “নেছারাবাদের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এ অঞ্চলের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।”

স্থানীয়রা জানান, পিরোজপুর-২ আসনে ত্রিমুখী লড়াই এখন স্পষ্ট। বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীদের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এই প্রতিদ্বন্দ্বিতার ময়দানে ফকরুল আলমের সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফকরুল আলম বলেছেন, আমরা নিজেদের ভিতরে কোন ধরনের গ্রুপিং চাই না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, দলের ভেতরে বিভাজন নয়, বরং তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ঐক্য ও সমন্বয়ই বিএনপিকে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা অর্জনে ভূমিকা রাখবে।

উদযাপন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Tags: বিএনপিবিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
Previous Post

মঞ্চের সামনে চেয়ারে বসা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

Next Post

ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

Next Post
দুই শিশুর মৃত্যুর ঘটনায় মানুষের ভিড় ও শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন ছাত্র সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শরত আলোর কমল বনে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT