চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, ২-০তে সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, খেলা পরিত্যক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে ক্যারিয়ারের ১৪তম ফিফটি করেছেন লিটন দাস

ফ্লাডলাইটে সমস্যা ও দুদফা বৃষ্টিতে সিলেটে শেষ হয়নি বাংলাদেশের ইনিংসই। দ্বিতীয় দফায় বৃষ্টি নামে যখন, বাংলাদেশ ব্যাটিং করছিল। লম্বাসময় ধরে বৃষ্টি না থামায় শেষে পরিত্যক্ত হয়েছে খেলা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০তে টি-টুয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি শেষ করল টিম টাইগার্স।

রাত সাড়ে ৮টার পর দ্বিতীয় দফায় বৃষ্টি নামে। এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি ঝরায় পেরিয়ে যায় ম্যাচের নির্ধারিত সময়। পরে সময় বেধে দেয়া হয় ৯টা ৪৮ মিনিট পর্যন্ত। কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এদিন রেকর্ড গড়েছেন লিটন দাস। টি-টুয়েন্টিতে ক্যারিয়ারের ১৪তম ফিফটি করেছেন টাইগার অধিনায়ক। ছাড়িয়ে গেছেন টাইগার কিংবদন্তি সাকিব আল হাসানকে, ১৩টি ফিফটি করেছেন সাকিব।

সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করে টিম টাইগার্স।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তৃতীয় ম্যাচে ৫ পরিবর্তন নিয়ে নামে দল। পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শেখ মেহেদীকে বসিয়ে সুযোগ দেয়া হয় শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।

নিয়মিত দুই ওপেনার তামিম ও ইমন না থাকায় বাংলাদেশের ইনিংস শুরু করেন সাইফ হাসান ও লিটন দাস। উদ্বোধনীতে দুজনে ১৯ বলে ৩৯ রান তোলেন। ৩.১ ওভারে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। ৮ বলে ১২ রান করেন তিনি। ৮.২ ওভারে দলীয় ৭৭ রানে তাওহীদ হৃদয় ফেরেন ১৪ বলে ৯ রান করে। তার আগে ৩ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ফিফটি করেন লিটন।

এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে লিটন যোগ করেন আরও ৪৪ রান। ১৪.১ ওভারে দলীয় ১২১ রানে লিটন ফিরে গেলে জুটি ভাঙে। ৬ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৩ রান করেন। দুবল পরই শামীম ফেরেন ১৯ বলে ২১ রান করে।

এরপর জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহান মিলে যোগ করেন ৪২ রান। পরে বৃষ্টিতে বন্ধ হয় খেলা।

ডাচ বোলারদের মধ্যে কাইল ক্লেইন ৩ উইকেট নেন। টিম প্রিঙ্গেল নেন ১ উইকেট।

Tags: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-নেদারল্যান্ডসলাইভ ব্লগলিটন তাসকিনলিড স্পোর্টসসিলেটস্পোর্টস লাইভ
Previous Post

‘ক্ষমতার লোভে যারা দেশকে ভারত বানিয়েছে, তাদেরকে বাংলার মসনদে দেখতে চাই না’

Next Post

সামরিক প্যারেডে বিশ্বকে নতুন অস্ত্র দেখালেন শি জিনপিং

Next Post
চীন-যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা ও বিশ্ব পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক প্যারেডে বিশ্বকে নতুন অস্ত্র দেখালেন শি জিনপিং

রাজশাহীতে হত্যার চার্জশিটের জন্য সাক্ষাৎকার নেন পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে জুলাই হত্যার ৯ মামলায় চার্জশিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT