চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে হয়ে গেল ছোট ছবির বড় আসর

১৬তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বিশ্ববিদ্যালয়ে ছোট ছবির বড় আসর অনুষ্ঠিত, শিক্ষার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরের পর্দা নামলো মঙ্গলবার (২ সেপ্টেম্বর)। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে টিএসসিতে অনুষ্ঠিত এই উৎসব শুরু হয়েছিল ৩১ আগস্ট।

২০০৭ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এ উৎসব তরুণ নির্মাতাদের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের একটি আন্তর্জাতিক মঞ্চ তৈরি করেছে। এবারের প্রতিপাদ্য ছিলো বাংলার সংস্কৃতির অতি পরিচিত উপাদান ‘তালপাখা’, যার আবহেই সাজানো হয়েছিল উৎসব প্রাঙ্গণ।

ঢাবিতে ছোট ছবির বড় আসর নিয়ে আলোচনা করছে তিনজন তরুণ. Channel i News - চ্যানেল আই নিউজ প্রথম দুই দিনে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘স্বাধীন চলচ্চিত্র এবং সাম্প্রতিক বাজার প্রবণতা’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন নির্মাতা যুবরাজ শামীম ও প্রযোজক-সম্পাদক বায়েজিদ খান।

শেষ দিনে সকাল থেকে প্রদর্শিত হয় ৫৭টি চলচ্চিত্র, যার মধ্যে ছিল বাংলাদেশি নির্মাতাদের কাজও। পাশাপাশি দর্শকদের জন্য ছিল চলচ্চিত্র পোস্টার প্রদর্শনী ও জলবায়ু সচেতনতা বিষয়ক চিত্রকর্ম।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার। তারা তরুণ নির্মাতাদের সাহসী গল্প বলার প্রশংসা করেন। রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বলেন, “তরুণরা ক্যামেরার পাশাপাশি দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে। প্রতিটি গল্প জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে।”

বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে দুইজন অতিথি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সমাপনী অনুষ্ঠানে আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে কয়েকটি বিভাগে পুরষ্কৃত করা হয়। আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘জহির রায়হান বেস্ট র্শট’ পুরষ্কার লাভ করে আমির রাইসাইন পরিচালিত ‘সাইড বাই সাইড’। ‘তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর’ পুরষ্কার লাভ করে ফয়সাল আহমেদ পরিচালিত ‘দ্য ওয়েভ’। ‘ওয়ান আর্থ শর্ট’ বিভাগে পুরষ্কার লাভ করে মোস্তফা বোরযাওয়ান পরিচালিত ‘দ্য নাইনথ কন্টিনেন্ট’ এবং শিনই নিই পরিচালিত ‘জার্নি ইন দ্য ওশান’। ‘বেস্ট ওয়ান মিনিট শর্ট’ বিভাগে বিভাগে বিজয়ী হয় আনা রেবেকা পরিচালিত ‘আনকনডিশনালি’। এছাড়া ছয়টি বিভাগে ‘অনারেবল মেনশন’ প্রদান করা হয়।।

ঢাবিতে ছোট ছবির বড় আসর, দর্শক ও শিল্পীরা প্রদর্শনী দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এবারের আসরে প্রায় ১,৪৩৮টি চলচ্চিত্র জমা পড়ে ৭০টিরও বেশি দেশ থেকে। বাংলাদেশি নির্মাতাদের জমা পড়েছিল প্রায় ১৮০টি চলচ্চিত্র। উৎসবের সমাপনীতে প্রদর্শিত হয় চলচ্চিত্র ফুল দেই।

আয়োজনে সহযোগিতা করেছে রয়েল নরওয়েজিয়ান দূতাবাস ও UNDP বাংলাদেশ। প্রদর্শনী সহযোগী ছিল স্টার সিনেপ্লেক্স।

Tags: টিএসসিলিড বিনোদনশর্টফিল্মসিনমোস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
Previous Post

ডাকসু নির্বাচন: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শেষ

Next Post

কিশোরের অপমৃত্যুর পরে চ্যাটজিপিটি ব্যবহার বিষয়ে নতুন ঘোষণা

Next Post
ChatGPT logo with green background and white icon, Bengali news portal Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরের অপমৃত্যুর পরে চ্যাটজিপিটি ব্যবহার বিষয়ে নতুন ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ: ডাকসু নির্বাচনে বাধা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT