চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ছাত্রের ছবি, বাংলায় সংবাদ প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: গণধর্ষণের হুমকি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী আলী হুসেন (সংগ্রহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন নামে এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির তদন্তের ভিত্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত আলী হুসেন ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক।

জানা গেছে, ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের পক্ষ থেকে ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা ফাহমিদা আলম হাইকোর্টে একটি রিট করেন। এতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চাওয়া হয়। এর জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদাকে ধর্ষণের হুমকি দেন আলী হুসেন।

হুমকির স্ক্রিনশটে দেখা যায়, ফাহমিদার ছবি সংযুক্ত করে হুসেন লেখেন, “হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত…।”

আলী হুসেনের বিরুদ্ধে শিবিরপন্থি ছাত্র হিসেবে অভিযোগ উঠলেও শিবির-সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ বিষয়টি অস্বীকার করেছেন। বরং তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কার ছাড়াও আলী হুসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নবিষয়ক কমিটিতেও অভিযোগ পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই শাস্তি বিশ্ববিদ্যালয় অর্ডার অনুযায়ী প্রক্টরের আওতাভুক্ত সর্বোচ্চ ব্যবস্থা।

Tags: অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কারডাকসুঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদনারী প্রার্থী
Previous Post

বন্ধ হয়ে যাচ্ছে শিল্পা শেঠির সেই বিলাসবহুল রেস্তোরাঁ

Next Post

হামজা-সামিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজা-সামিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা, ধ্বংসপ্রাপ্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT