চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের জুতায় পা গলাবেন মেয়ে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
দুটি নারীর ছবি, একে অপরের পাশে, একটির চুল কুঁচকে অন্যটি হাত মাথায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোমান্টিক কমেডি ‘পরম সুন্দরী’ মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এই ছবি। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন।

শোনা যাচ্ছে, প্রয়াত বলিউডের প্রথম লেডি সুপারস্টার শ্রীদেবীর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘চালবাজ’ এর রিমেক নিয়ে আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, এই কালজয়ী কমেডিতে কি জাহ্নবীকে দেখা যাবে তাঁর মা শ্রীদেবীর আইকনিক চরিত্রে?

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহ্নবী এই ছবিতে অভিনয় করতে খুবই আগ্রহী, তবে একই সঙ্গে সতর্কও। কারণ ‘চালবাজ’ শুধুমাত্র একটি ছবি নয়, এটি একটি আবেগ। তিনি একেবারেই চান না, সকলে যেন এটা ভেবে বসে, তিনি মায়ের জনপ্রিয়তাকে পুঁজি করে কাজ করছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ঘনিষ্ঠদের পরামর্শ নিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে এই সিদ্ধান্ত শুধু তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় নয়, বরং এটি হবে এক আবেগঘন সংযোগের নবতর ব্যাখ্যা, যেখানে বর্তমানের জাহ্নবী মিলিত হবেন অতীতের শ্রীদেবীর সঙ্গে।

২০২২ সালে টি-সিরিজ ব্যানারের তরফে ঘোষণা করা হয়েছিল ‘চালবাজ ইন লন্ডন’। সেই ছবিতে লিড রোলে অভিনয়ের কথা ছিল শ্রদ্ধা কাপুরের। তবে দীর্ঘসময় ধরে বাক্সবন্দি হয়ে পড়েছিল এই ছবি। এবার জাহ্নবীকে নিয়ে কাজ এগানোর কথা ভাবছেন নির্মাতা। ওদিকে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চালবাজ’ ছবিতে ডবল রোলে অভিনয় করেছিলেন শ্রীদেবী। সঙ্গে দেখা মিলেছিল সানি দেওল এবং রজনীকান্তের।

জাহ্নবীকে আগামীতে দেখা যাবে ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতে দেখা যাবে। শশাঙ্ক খৈতানের এই ছবিতে দ্বিতীয়বার বরুণ ধাওয়ানের নায়িকা জাহ্নবী। এছাড়াও ছবিতে রয়েছেন সানিয়া মালহোত্রা এবং রোহিত সরফ। ২রা অক্টোবর অর্থাৎ দশমীতে মুক্তি পাবে এই ছবি।- হিন্দুস্থান টাইমস

Tags: চালবাজজাহ্নবীরিমেকশ্রীদেবী
Previous Post

ডাকসু নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি আগামীকাল

Next Post

নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: ব্যারিস্টার সায়েম

Next Post
জনতার সমাবেশে বক্তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কতা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: ব্যারিস্টার সায়েম

আর্জেন্টাইন কোচ ডিয়েগো ম্যারাডোনা, বিশ্বজয়ী ফুটবল তারকা ও কোচ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অসময়ে ফিনালিস্সিমা, ক্ষোভ বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT