চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিগত ট্রেনে চীনে প্রবেশ করলেন কিম জং উন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কিম জং উন ব্যক্তিগত ট্রেনে চীনে প্রবেশের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বুলেটপ্রুফ ব্যক্তিগত ট্রেনে চীনে প্রবেশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

কিম সোমবার ১ সেপ্টেম্বর রাতেই উত্তর কোরিয়ার শহর পিয়ংইয়ং ছাড়েন। আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর ভোরে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছেন কিম।

এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

বিশেষজ্ঞদের মতে, বিমানের তুলনায় এসব ট্রেন কেবল বেশি নিরাপদই নয়, বরং আরামদায়কও। বিশাল সফরসঙ্গী দল, নিরাপত্তারক্ষী, খাবার-দাবার এবং বৈঠকের পূর্বপ্রস্তুতির জন্য প্রয়োজনীয় পরিবেশ এই ট্রেনেই সহজলভ্য।

প্রতিবেদনে বলা হয়, এই সফর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই সফর কিমের ২০২৩ সালের রাশিয়া সফরের পর প্রথম বিদেশ সফর এবং ২০১৯ সালের জানুয়ারির পর চীনের প্রথম সফর। বেইজিংয়ে কিম বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপনে প্যারেড উপভোগ করবেন, শি জিনপিং ও পুতিনের সঙ্গে।

চীন দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার প্রধান সমর্থক হিসেবে আছে। সাম্প্রতিক সময়ে কিম রাশিয়ার কাছাকাছি এসেছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পিয়ংইয়ং মস্কোর ইউক্রেন যুদ্ধকে সহায়তা করার জন্য অস্ত্র ও সেনা সরবরাহ করেছে।

উত্তর কোরিয়ার নেতাদের জন্য বুলেটপ্রুফ ট্রেন একটি পছন্দের যাতায়াত মাধ্যম। এর আগে কিমের পিতা এবং দাদাও বুলেটপ্রুফ ট্রেন ব্যবহার করেছেন।

কিম দুই বছর আগে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য রাশিয়ায় ট্রেন ব্যবহার করেছিলেন। এছাড়া ২০১৮ সালে সিঙ্গাপুরে প্রথমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার সময় কিম চীনের দেওয়া বোয়িং ৭৪৭ বিমানে চড়েছিলেন।

Tags: কিম জং উনপিয়ংইয়ং
Previous Post

বিকালে ৭ দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

Next Post

নীলফামারী ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংর্ঘষে ১ শ্রমিক নিহত

Next Post
শ্রমিক ও পুলিশ সদস্যরা সংঘর্ষস্থলে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারী ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংর্ঘষে ১ শ্রমিক নিহত

একজন মহিলার ছবি, তিনি একটি কাগজ ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের হাতে খুন হতে হতে বেঁচে গিয়েছিলেন ‘ভার্টিগো’ তারকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT