চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পয়েন্ট হারিয়ে আন্তর্জাতিক বিরতিতে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 পূর্বাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার তুরুন তারকা ইয়ামালকে রক্ষণে বাধা

চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচে জয়ের পর রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গেল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আগামী প্রায় দুসপ্তাহ ক্লাবগুলোর খেলা থাকছে না, তারকারা ফিরে যাবেন জাতীয় দলের হাল ধরতে। রোববার রাতে কাতালুনিয়ান ক্লাবটি ভায়েকানোর মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে। শক্তিশালী বার্সার বিপক্ষে এক পয়েন্ট আদায় করে নিয়েছে ভায়েকানো।

ম্যাচের শুরুতেই ষষ্ঠ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে ভায়েকানো। প্রথমার্ধের ৩৭ মিনিটে লামিন ইয়ামাল ডি বক্সের মধ্যে ফাউলে পড়লে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক লামিনই নেন, তুলে নেন গোল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।

বার্সেলোনাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপে ফেলে স্বাগতিকরা, একের পর এক আক্রমণ গড়ে। ৬৭ মিনিটে বার্সেলোনার জালে বল জড়িয়ে সমতায় ফেরে ভায়েকানো। গোলটি করেন ফারান পেরেজ। ভ্যালেন্সিয়া থেকে আসার পর এটি তার প্রথম গোল।

৮৬ মিনিটে বার্সেলোনার জালে আবারও বল জড়ায় ভায়েকানো। অফসাইডে ছিলেন সোরহে কামোয়া। অন্তিম মুহুর্তে স্বাগতিকদের আক্রমণে বাধা হয়ে দাঁড়ান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। শেষ অবধি পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

স্বাগতিকদের বিপক্ষে ৫৬ শতাংশ বল দখলে রাখে বার্সা। তারা ভায়েকানোর গোলবারে ১২টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। বিপরীতে ভায়েকানোর ১৩টি শটের সাতটিই হয় লক্ষ্যে রাখে।

আন্তর্জাতিক বিরতির আগে লা লিগায় বার্সার অবস্থান তিনে। প্রথম তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে শেষ ম্যাচে পয়েন্ট হারিয়ে তাদের পাশে স্কোর ৭। টানা তিনটল ম্যাচেই জয় পেয়েছে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।

Tags: বার্সেলোনারায়ো ভায়োকানোলা লিগালামিন ইয়ামাললিড স্পোর্টস
Previous Post

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০

Next Post

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

Next Post
ঢাকার আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টি হতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

আফগানিস্তানে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০, আহত ৫০০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT