চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে শি-মোদি বৈঠক: সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 31, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত ও চীনের নেতারা বৈঠকে হাত মিলাচ্ছেন, সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। যেখানে দুই নেতাই চীন ও ভারতের মধ্যে আস্থা ও সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারের কথা বলেছেন।

রোববার ৩১ আগস্ট একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর যে ৫০ শতাংশ হারে চড়া শুল্ক (ট্যারিফ) আরোপ করেছেন, তার মোকাবিলায় ভারত ও চীন কাছাকাছি আসতে পারে বলে অনেক পর্যবেক্ষকই ধারণা করছেন, সেই পটভূমিতে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

প্রেসিডেন্ট শি বৈঠকে বলেছেন, চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগিতার অংশীদার।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী বলেন, দুই দেশের মধ্যে এখন একটা ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’ বিরাজ করছে।

চীনের তিয়ানজিনে এই মুহূর্তে সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের (এসসিও) যে শীর্ষ সম্মেলন চলছে, তার সাইডলাইনেই এই দুই নেতা নিজেদের মধ্যে আলাদা বৈঠকে বসেন। এই সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রী মোদি চীন সফরে গিয়েছেন।

প্রেসিডেন্ট শি’র সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি আরও জানান, দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হতে যাচ্ছে, যদিও এর জন্য তিনি কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি।

২০২০ সালের জুনে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল।

Tags: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Previous Post

নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো: ঢাকা মেডিকেল পরিচালক

Next Post

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

Next Post
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার মা ও মেয়ের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT