চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন-সংঘর্ষে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 31, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় আন্দোলনে অংশগ্রহণকারীরা রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন-সংঘর্ষে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম, রাজশাহী ও কৃষি এই তিন বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। এরমধ্যে রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

হঠাৎ করেই কী কারণে উত্তাল হয়ে উঠলো দেশের ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়?

এখন পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রাজশাহীতে চলছে ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে আন্দোলন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

এরমধ্যে চাকরিতে নিয়োগ সংক্রান্ত সুবিধা এবং কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার করা যাবে না বলেও একটি দাবি রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তাল হওয়ার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, এক নারী শিক্ষার্থীকে হেনস্থার জের ধরে শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই হাসপাতাল ভর্তি হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীণ শিক্ষার্থী এবং ফ্যাসিবাদের সময়ে নির্যাতিত শিক্ষার্থীদের ভোটধিকার দাবিতে রাকসু কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

এসময় সাধারণ শিক্ষার্থীরা মনোনয়নপত্র তুলতে গেলে তারা বাধা দেন। এতে ধাক্কাধাক্কির ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে ওই শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। রাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এছাড়া কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

Tags: কৃষি বিশ্ববিদ্যালয়চট্টগ্রামতিন দফা দাবিরাজশাহীশিক্ষার্থীদের সংঘর্ষ
Previous Post

১,০০০ বিক্রেতা ও ব্র্যান্ডের অংশগ্রহণে সফল হলো দারাজ সেলার সামিট

Next Post

চট্টগ্রামে নারী শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ায় ঘটনায় শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ

Next Post
চট্টগ্রামে নারী শিক্ষার্থী লাঞ্ছিতের ঘটনায় গ্রামবাসীর সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে নারী শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ায় ঘটনায় শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ

অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা চালককে হত্যা, গ্রেফতার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT