চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ‘পাকিস্তানি মনোভাব’ নিয়ে পোলাপান জন্ম নিল কেমনে: কাদের সিদ্দিকী

মুসলেম উদ্দীন আহমেদ by মুসলেম উদ্দীন আহমেদ
3:01 অপরাহ্ন 31, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A
কাদের সিদ্দিকী বক্তৃতা দিচ্ছেন, পেছনে জনসমাগম ও মঞ্চ সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয়, তাও শান্তি ছিল। কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিল কীভাবে।’

শনিবার ৩০ আগস্ট সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘কাদেরিয়া বাহিনী’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

হাসিনা হটাও আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা জনগণ হাজার বছর মনে রাখবে জানিয়ে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ওয়াকার সাহেবকে আমি ভালোভাবে চিনি না। তবে আগে তার গ্রামে অনেক সময় কাটিয়েছি। সেনাবাহিনী আমাদের গর্বের, অন্য দেশে সেনাবাহিনী পরে হয় কিন্তু আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে। হাসিনা হটাও আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তা জনগণ হাজার বছর মনে রাখবে। কেউ কেউ বলছে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেবে, সেনাপ্রধান তাদের দেখে নিন আপনি।

সেনাপ্রধান প্রসঙ্গে আরও বলেন, গত ৫ আগস্ট আপনি বলেছিলেন ভরসা করতে। দেশ হেফাজত করবেন কিন্তু আজ কোথায় হেফাজত? ৭১ মঞ্চের অনুষ্ঠানে যারা মব করেছে তারা অপরাধী, না যারা ভাঙতে গেছে তারা অপরাধী? আপনি দেখেন না কে অপরাধী? ২৬ বছর যাবৎ কৃষক শ্রমিক-জনতা লীগ করে হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি।

বীর উত্তম বলেন, আর কোটা আন্দোলনের কারণে শেখ হাসিনার বিদায় হয়নি, আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে। গ্রেফতার করবেন, তাহলে নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করার পর, ‘লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো তালে তালে’ বলার পর আমার আর কী করবেন?’

মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী প্রসঙ্গে সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কাদের সিদ্দিকীর নেতৃত্বে সবাই ঐক্য গড়ে তোলেন। ৭১ বাদ দিয়ে কখনও বর্তমান হবে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা আগুনে ঝাঁপ দিতে পারি। যারা বঙ্গবন্ধুর ওপর প্রস্রাব করেছে তারা অশিক্ষিত। অপর দিকে সরকার লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে, তাকে শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি তারা অপমান করেছে। আমরা লতিফ সিদ্দিকীর মুক্তি চাই।

এ সময় কোম্পানি কমান্ডার ফজলুল হক বীরপ্রতীকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কাদেরিয়া বাহিনীর কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গাল, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই ও কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক আতিকুর রহমান প্রমুখ।

এদিকে, সমাবেশ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ভুঞাপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতির ছেলে উদয়ের ওপর হামলা চালান উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এমন অভিযোগ সমাবেশ আয়োজকদের। এছাড়াও জয় বাংলা স্লোগানের প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক হয়ে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বর পর্যন্ত বিক্ষোভ করে এবং সেখানেই তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সভা শেষে কাদের সিদ্দিকীকে দালাল বলে স্লোগান দিতে থাকে কিছু লোকজন। পরে পুলিশ পাহারায় তিনি এলাকা ত্যাগ করেন।

Tags: কৃষক শ্রমিক জনতা লীগসেনা প্রধান ওয়াকার-উজ-জামানসেনাপ্রধান
Previous Post

নুরের ওপর আক্রমণ হয়েছে, এটা আমাদের জন্য মেসেজ: হাসনাত আবদুল্লাহ

Next Post

১,০০০ বিক্রেতা ও ব্র্যান্ডের অংশগ্রহণে সফল হলো দারাজ সেলার সামিট

Next Post
দারাজ সেলার সামিটে অংশগ্রহণকারী বিক্রেতা ও ব্র্যান্ডের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

১,০০০ বিক্রেতা ও ব্র্যান্ডের অংশগ্রহণে সফল হলো দারাজ সেলার সামিট

বিশ্ববিদ্যালয় আন্দোলনে অংশগ্রহণকারীরা রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন-সংঘর্ষে উত্তাল তিন বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT