চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকসু ভোটে অংশগ্রহণের দাবিতে রাবি ছাত্রদলের ভাঙচুর, কার্যালয় তালাবদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 31, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
রাবি ছাত্রদলের ভাঙচুরের ঘটনায় ছাত্ররা আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অবস্থান কর্মসূচির এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা কোষাধ্যক্ষ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং গেটে তালা লাগিয়ে দেয়।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবস্থান কর্মসূচি চলার সময় ছাত্রদল নেতাকর্মীরা কোষাধ্যক্ষ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং গেটে তালা লাগিয়ে দেন। ফলে নির্বাচন কমিশন ওইদিন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করতে পারেনি।

অবস্থান চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার দিতে হবে’, ‘লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব’—এই ধরনের স্লোগানে কর্মসূচিকে উজ্জীবিত করে তোলেন।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা রাকসুর ফি দিলেও তাদের ভোটার করা হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

অন্যদিকে, কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “রাকসুর ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। ছাত্রদল এই যৌক্তিক দাবিতে আন্দোলন করছে, আমরা তাদের পাশে আছি।”

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ছিল আজ।

Tags: ছাত্রদলভাঙচুররাকসুরাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্প
Previous Post

বাংলাদেশের থেকে শেখার আছে: ডাচ কোচ

Next Post

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পীকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা

Next Post
উক্রেনের পার্লামেন্টের সাবেক স্পীকার আন্দ্রি পারুবি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পীকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা

ডোনাল্ড ট্রাম্প ভোটার পরিচয়পত্রের জন্য স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন, ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT