চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ সেকেন্ডের মধ্যে হৃদরোগ শনাক্ত করবে এআই স্টেথোস্কোপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 31, আগস্ট 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
হৃদরোগ শনাক্তের জন্য ব্যবহৃত স্টেথোস্কোপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেথোস্কোপ

লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এবং ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট আবিষ্কার করেছে নতুন এক চিকিৎসা প্রযুক্তি। এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা চালিত স্টেথোস্কোপ। এটি মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে তিনটি ভিন্ন হৃদরোগ সনাক্ত করতে পারে।

১৮১৬ সালে এই স্টেথোস্কোপ আবিষ্কার করা হয়। ব্রিটিশ দল একটি আধুনিক সংস্করণ ব্যবহার করে একটি গবেষণা পরিচালনা করে আধুনিক রূপ দিয়েছেন। তারা বলেছেন, এটি প্রায় তাৎক্ষণিকভাবে হৃদযন্ত্রের ব্যর্থতা, হৃদযন্ত্রের ভালভ রোগ এবং অস্বাভাবিক হৃদযন্ত্রের ছন্দ শনাক্ত করতে পারে।

পশ্চিম এবং উত্তর-পশ্চিম লন্ডনে ২০৫টি জিপি সার্জারির উপর একটি গবেষণা করা হয়। এটি যুক্তরাজ্য জুড়ে চালুর পরিকল্পনা করছে গবেষকদলটি। ডিভাইসটি ছোট একটি প্লেয়িং কার্ডের আকারের যন্ত্রটি রোগীর বুকে রাখা হলে এর এআই একসঙ্গে ইসিজি সিগন্যাল (হৃদযন্ত্রের বৈদ্যুতিক সংকেত) ও হৃদপিণ্ডে রক্তপ্রবাহের শব্দ গণনা করে। পরে সেটই সংগৃহীত তথ্যগুলো ক্লাউডে পাঠায় এবং এর অ্যালগরিদম বিশ্লেষণ করে। ডেটাগুলো এত সূক্ষ্ম যে মানুষের কানে ধরা যায় না। তবে হাই টেকনোলজির এ স্টেথোস্কোপের ব্যবহারে কয়েক সেকেন্ডের মধ্যে রোগীর মোবাইল ফোনে রিপোর্ট চলে আসে।

এআই-চালিত নতুন স্টেথোস্কোপের উন্নয়নে যুক্তরাজ্যের প্রায় ২০০টি জিপি ক্লিনিক থেকে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীরা শ্বাসকষ্ট বা অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গে ভুগছিলেন।

পরীক্ষায় দেখা গেছে, এআই স্টেথোস্কোপ ব্যবহার করা রোগীদের হার্ট ফেলিওর শনাক্তের হার স্বাভাবিকের তুলনায় দুই গুণ বেশি। একই ধরনের ফলাফল মিলেছে হার্ট ভালভ ডিজিজের ক্ষেত্রেও। স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি হারে শনাক্ত হয়েছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রোগ— যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

উন্নত প্রযুক্তির এ স্টেথোস্কোপ আবিষ্কারকে ‘গেমচেঞ্জার’ বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অধিকাংশ মানুষ হার্ট ফেলিওর শনাক্ত হন তখনই, যখন তারা গুরুতর অসুস্থ হয়ে জরুরি বিভাগে আসেন। এআই স্টেথোস্কোপ সেই চিত্র পাল্টে দিতে পারে।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের উদ্ভাবন বিভাগের পরিচালক প্রফেসর মাইক লুইস বলেন, এটি এক সত্যিকারের ‘গেমচেঞ্জার’। এটি সরাসরি জিপিদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেবে, যাতে তারা কমিউনিটি পর্যায়েই রোগ শনাক্ত করতে পারেন।

তবে এআই স্টেথোস্কোপের ব্যবহার করে রোগ শনাক্তে ভুলের সম্ভাবনাও রয়েছে। তাই এটি কেবলমাত্র উপসর্গযুক্ত রোগীদের ওপর ব্যবহারের পরমর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত সুস্থতা পরীক্ষার জন্য নয়। তবুও বিশেষজ্ঞদের আশা, যন্ত্রটি প্রাথমিক পর্যায়ে প্রাণঘাতী হৃদরোগ শনাক্ত করে অসংখ্য জীবন ও চিকিৎসা খরচ বাঁচাতে সক্ষম হবে।

Tags: গবেষণাহৃদরোগ
Previous Post

উত্তপ্ত রাজনীতি: যমুনায় রাজনৈতিক দলের সাথে আজ জরুরি বৈঠক

Next Post

বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

Next Post
বৃষ্টির মধ্যে শিশুদের খেলা ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়োর্কার জালে পাঁচবার বল পাঠিয়ে তিন গোল বাতিল রিয়ালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT