চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ৪ উইকেট, লিটনের ফিফটি, সিলেটে সহজ জয় বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 30, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে সহজ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দাপুটে বোলিংয়ে ডাচদের চেপে ধরেন তাসকিন আহমেদ। লিটন দাসের ফিফটি ও সাইফ হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ৮ উইকেটে জয় পেয়েছে টিম টাইগার্স। জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লাল-সবুজের দল।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস। জবাবে নেমে ২ উইকেট হারিয়ে ৩৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

রানতাড়ায় বাংলাদেশকে ভালো শুরু এনে দেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। ২.৪ ওভারে ইমন ফিরে যান দলীয় ২৬ রানে। ৯ বলে ১৫ রান করেন। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও তানজিদ তামিম ৩৯ বলে ৬৬ রানের জুটি গড়েন। ৯.১ ওভারে তানজিদ ফিরে গেলে জুটি ভাঙে। ২৪ বলে ২৯ রান করেন।

সাইফ হাসানকে সঙ্গীয় করে ক্যারিয়ারের ১৩তম টি-টুয়েন্টি ফিফটি পূর্ণ করেনন লিটন দাস। টাইগার অধিনায়কের ২৬ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার।

পরে দুজনের অপ্রতিরোধ্য ২৬ বলে ৪৬ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৬টি চার ও ২ ছক্কায় ২৯ বলে ৫৪ রানে লিটন এবং এক চার ও ৩ ছক্কায় ১৯ বলে ৩৬ রান করেন সাইফ হাসান। দুবছর পর দলে সুযোগ পাওয়া সাইফ বল হাতেও নেন ২ উইকেট।

সফরকারীদের হয়ে আরিয়ান দত্ত ও টিম প্রিঙ্গেল একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি নেদারল্যান্ডসের। তবে ৩.১ ওভারে দলীয় ২৫ রানে আঘাত হানেন তাসকিন। ১৫ বলে ২৩ রান করা ম্যাক্স ও’ডাউডকে ফেরান। সপ্তম ওভারে ৩৮ রানে দ্বিতীয় শিকারও আসে তাসকিনের হাত ধরে। ফেরান ১১ বলে ৪ রান করা বিক্রমজিৎ সিংকে।

দশম ওভারে জোড়া আঘাত হানেন দুই বছর পর দলে ফেরা সাইফ হাসান। ১২ রান করা স্কট এডওয়ার্ডসের পর ফেরান ২৬ রান করা তেজা নিদামানুরুকে। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী দলটি।

বাংলাদেশের পরিকল্পিত বোলিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। ১২.৫ ওভারে ৮৬ রানে পঞ্চম উইকেট হারায় তারা। শারিজ আহমেদ ১৪ বলে ১৫ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হন। ১৫.৪ ওভারে দলীয় ১০০ রানে কাইল ক্লেইনকে ফেরান তাসকিন। ১২ বলে ৯ রান করেন। ১৭.৩ ওভারে নোয়া ক্রসকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার তুলে নেন তাসকিন। ক্রস ১৩ বলে ১১ রান করেন।

শেষদিকে আরিয়ান দত্ত ও টিম প্রিঙ্গেল ১৫ বলে ২৭ রানের জুটিতে ভর করে ১৩৬ পুঁজি করে নেদারল্যান্ডস। ইনিংসের শেষ বলে প্রিঙ্গেল ১৪ বলে ১৬ করে রানআউট হন এবং আরিয়ান ৮ বলে ১৩ করে অপাজিত থাকেন।

তাসকিনের ক্যরিয়ারের অন্যতম সেরা বোলিং ফিগার এটি। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট তিনি। সাইফ হাসান ২ ওভারে ১৮ রানে ২ উইকেট। ৪ ওভারে ১৯ রান থরচায় মোস্তাফিজ নেন ১ উইকেট।

Tags: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-নেদারল্যান্ডসলিটন তাসকিনলিড স্পোর্টসসাইফসিলেট
Previous Post

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

Next Post

ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই হবে জাতীয় নির্বাচন : প্রেস উইং

Next Post
প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই হবে জাতীয় নির্বাচন : প্রেস উইং

তারেক রহমান বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কেবল বাঙালিদের নয় ক্ষুদ্র জনগোষ্ঠীসহ সবার: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT