চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতে ২৫ বছর, অস্ট্রেলিয়ায় তাহসানের ৫ কনসার্ট

তাহসানের সংগীতজীবনের রজতজয়ন্তী উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 30, আগস্ট 2025
in বিনোদন
A A
তাহসান অস্ট্রেলিয়ায় কনসার্টে দর্শকদের সাথে মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৮ সালে বন্ধুদের নিয়ে একটি অল্টারনেটিভ রক ব্যান্ড গঠন করেছিলেন তাহসান খান। তবে ব্যান্ড ‘ব্ল্যাক’ এর মাধ্যমে তার পেশাদার সংগীতজীবন শুরু হয় আরো দুই বছর পর। সেখান থেকে হিসাব করলে সংগীতে তাহসানের পথচলার ২৫ বছর পূর্ণ হলো এ বছর!

সংগীতজীবনের এই রজতজয়ন্তী উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়ায় সংগীত সফরে যাচ্ছেন তাহসান খান। ফেসবুক পোস্টে তাহসান জানিয়েছেন, তার এই সংগীত সফর শুরু হবে ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে কনসার্ট হবে।

ইতিমধ্যে টিকিটের আগাম বিক্রি শুরু হয়ে গেছে।

ব্ল্যাক-এর হয়ে গান গেয়ে শুরুতেই জনপ্রিয়তা পান তাহসান। তবে তিনি এই ব্যান্ডে বেশিদিন থাকেননি। ২০০৪ সালে ব্ল্যাক ছেড়ে দিয়ে একক ক্যারিয়ারে মনোযোগী হন, যা তাকে এনে দেয় ব্যাপক সাফল্য।

তার জনপ্রিয় অ্যালবামের মধ্যে আছে কথোপকথন, কৃতদাসের নির্গমন ও ইচ্ছে। এখন পর্যন্ত তিনি সাতটি একক অ্যালবাম প্রকাশ করেছেন এবং অসংখ্য মিক্সড অ্যালবামে গান করেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— আমার পৃথিবী, এখনও, ঈর্ষা, আলো, প্রেম তুমি, প্রেমাতল, হঠাৎ এসে ছিলে ও কে তুমি।

সংগীতের পাশাপাশি তিনি অভিনয়েও কাজ করেছেন নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনয় অনেক কমে গেছে। প্রায় দুই বছরের বিরতির পর তিনি গত বছর ওয়েব সিরিজ ‘বাজি’ দিয়ে অভিনয়ে ফেরেন। যদিও এখন নিয়মিত অভিনয় করছেন না, তবে সম্প্রতি তিনি ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর প্রথম সিজনের সঞ্চালনা করেছেন, যা এ বছরের শুরুর দিকে শেষ হয়েছে।

Tags: অভিনয়উপস্থাপনাগানতাহসাননাটকব্যান্ডব্ল্যাকলিড বিনোদনসংগীতসিনেমা
Previous Post

মাউন্ট মানাসলু অভিযানে যাচ্ছেন বাবর আলী ও তানভীর

Next Post

জাতীয় পার্টি অন্য দেশের দালালী করে না: শামীম হায়দার

Next Post
শামীম হায়দার জাতীয় পার্টির নেতা, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টি অন্য দেশের দালালী করে না: শামীম হায়দার

Police handcuffs on a reflective surface, symbolizing law enforcement. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT