চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’ এর হিংস্রতাকেও ছাড়িয়ে গেল যে ছবির ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 30, আগস্ট 2025
in বিনোদন
A A
অ্যানিমেল' এর হিংস্রতাকেও ছাড়িয়ে গেল যে ছবির ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

টিজারেই গর্জন ছেড়েছিলেন ‘এবার রক্তগঙ্গা বইবে…’, তারই প্রমাণ মিললো টাইগার শ্রফের জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি ‘বাগি ৪’ সিনেমার ট্রেলারে!

এই ছবির টিজার দেখার পর অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করেছিলেন এর ট্রেলার মুক্তির জন্য। কয়েক সেকেন্ডের টিজারেই বোঝা গিয়েছিল, সিনেমাতে দেখা যাবে ভরপুর অ্যাকশন। তবে ট্রেলার যে এতটা মারাত্মক হতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কেউ।

৩.৪২ মিনিটের ট্রেলারে দেখানো হয়েছে একটি প্রেমের গল্প, যেখানে টাইগার তার মৃত প্রেমিকার প্রেমে আচ্ছন্ন। সে কিছুতেই স্বীকার করতে চায় না তার প্রেমিকার মৃত্যু হয়েছে। নৌবাহিনী অফিসার হওয়া সত্বেও টাইগারের জীবন ছারখার হয়ে যায় প্রেমিকার মৃত্যুর পর।

টাইগার প্রেমিকাকে খুঁজে বেড়ালে অনেকেই মনে করছেন, যাকে টাইগার খুঁজে বেড়াচ্ছেন তার অস্তিত্বই নাকি নেই। কিন্তু তাহলে? হয় প্রেমিকা রয়েছেন না হলে লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য। তবে গল্প যাই হোক না কেন, টাইগারের অসাধারণ অ্যাকশন বারবার নজর কেড়েছে।

তবে শুধু টাইগার একা নন, ট্রেলারে নজর কেড়েছেন সঞ্জয় দত্তও। অবিকল রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমার মতোই অ্যাকশনের মুডে দেখা গিয়েছে সঞ্জু বাবাকে। তাইতো ট্রেলার দেখে অনেকেই সিনেমাটিকে ‘অ্যানিমেল’র সঙ্গে তুলনা করছেন। একই সঙ্গে তুলনা করার আরও একটি বড় কারণ হলো, এই সিনেমাতেও সৌরভ সচদেব অভিনয় করেছেন। পার্থক্য শুধু এইটুকুই, ববি দেওলের পরিবর্তে এই সিনেমায় রয়েছেন সঞ্জয় দত্ত।

সিনেমায় হারনাজ সান্ধু এবং সোনামকেও দেখা গেছে দুর্দান্ত অ্যাকশন মুডে। ছবিতে টাইগারের বন্ধুর ভুমিকায় অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। অনেকদিন বাদে এইরকম চরিত্রে অভিনয় করছেন তিনি। অনেকে মনে করছেন ছবিটি ‘গজনী’ থেকে অনুপ্রাণিত হয়েছে। শুধু অ্যাকশন নয়, ছবির গল্পটিও যে অসাধারণ হবে, সেই বিষয় নিয়ে আশাবাদী দর্শকরা।

‘বাগি ৪’ ছবিটি নিয়ে খুবই আশাবাদী টাইগার শ্রফ। দুর্ভাগ্যবশত আগের ছবিগুলি বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ প্রমাণিত হয়েছিল। আগামী ৫ সেপ্টেম্বর এই ছবিটি মুক্তির পর ব্যর্থতার সেই ভাটা কিছুটা কমবে বলে মনে করছেন অভিনেতা।

Tags: টাইগার শ্রফট্রেলারসঞ্জয় দত্তহারনাজ সান্ধু
Previous Post

পাগলা মসজিদের দানবাক্সের চিঠিতে শেখ হাসিনার শাস্তি দেখার আকুতি

Next Post

সাংবাদিকদের সুরক্ষা ও সহযোগিতার জন্য সাপোর্ট ডেস্কের উদ্বোধন

Next Post
সাংবাদিকদের জন্য সাপোর্ট ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের সুরক্ষা ও সহযোগিতার জন্য সাপোর্ট ডেস্কের উদ্বোধন

হামলা ও ভাঙচুরের ছবি, কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT