চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের জন্য আকাশসীমা ও বন্দর বন্ধ করলো তুরস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 30, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তুরস্কের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ২৯শে আগস্ট বলেছিলেন যে আঙ্কারা ইসরায়েলি জাহাজ এবং বিমানের জন্য তার বন্দর এবং আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পরে একটি কূটনৈতিক সূত্র স্পষ্ট করে জানিয়েছে যে এই নিষেধাজ্ঞা "সরকারি" ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। (এএফপি)

তুরস্ক শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গত দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেলআবিব। ইসরাইলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তুরস্কের কোনো জাহাজকে ইসরাইলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দিই না। আমাদের আকাশসীমায় তাদের বিমান প্রবেশ করতে দিই না।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে, ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য সম্পূর্ণভাবে স্থগিত করেছিল।

কেন এই সিদ্ধান্ত?

তুরস্ক বহুদিন ধরেই ফিলিস্তিনের সমর্থক হিসেবে পরিচিত এবং ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে। এই প্রেক্ষিতেই তুরস্কের পার্লামেন্টে গাজা যুদ্ধ নিয়ে এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এসব নতুন পদক্ষেপের ঘোষণা দেন।

হাকান ফিদান বলেন, আমরা ইসরায়েলের সাথে সম্পূর্ণভাবে বাণিজ্য বন্ধ করেছি।

অধিবেশনে ফিদান বলেন, আমাদের বন্দরসমূহ ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ এবং তুর্কি জাহাজগুলোকেও ইসরায়েলের বন্দরগুলোতে যেতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও জানান, অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কোনো জাহাজ যদি ইসরায়েলের গন্তব্যে যায়, তাহলে সেগুলোকে তুরস্কের বন্দর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এরদোয়ানের অবস্থান

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের গাজা অভিযানকে বারবার “গণহত্যা” হিসেবে উল্লেখ করেছেন। যদিও ইসরায়েল বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

Tags: ইসরায়েলগাজাতুরুস্কফিলিস্তিনযুদ্ধ
Previous Post

জোতার পর্তুগাল জার্সি পরে খেলবেন বন্ধু নেভেস

Next Post

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল, মন্ত্রণালয়ের প্রতিবাদ

Next Post
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কলের প্রতিবাদে মন্ত্রণালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল, মন্ত্রণালয়ের প্রতিবাদ

পাগলা মসজিদের দানবাক্সে চিঠি লিখছেন মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন চাই না, দরকার ইউনূস সরকার লিখে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT