চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে বেড়িবাঁধ ও জনজীবন

মোরশেদ আলম by মোরশেদ আলম
12:37 অপরাহ্ন 29, আগস্ট 2025
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
নৌকা ও জাহাজের সমুদ্রবন্দর দৃশ্য, চাঁদপুরের নদী ও জলপথের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

গত বছর ৫ আগস্টের পর চাঁদপুরের নৌ সীমানা মেঘনায় চুরি করে বালি উত্তোলন করলেও প্রায় গত একমাস প্রকাশ্যে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এর কারণে মতলব উত্তরের সেচ প্রকল্প বাঁধ হুমকির মুখে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে মেঘনার পশ্চিম পাড়ের মানুষের জনজীবন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সীমানা জটিলতা রয়েছে। তবে খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিগত সময়ে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনার বিশাল এলাকা জুড়ে চলতো অবৈধ বালি উত্তোলন। মেঘনায় শত শত ড্রেজার দিয়ে প্রকাশ্যে বালি তোলা হলেও প্রশাসনিক তৎপরতায় তা বন্ধ হয়েছিল। তবে বর্তমান অন্তবর্তী সরকারের সময়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে বালি মাফিয়ারা।

চাঁদপুর সদরের বিভিন্ন এলাকা ছাড়াও মতলব উত্তরের ষাটনল, দশানী, নাসিরারচর, বোরচর, লালপুর, খাসকান্দিও নাসিরাকান্দিসহ বিস্তীর্ণ অঞ্চলে প্রতিদিন মধ্য রাত থেকে ভোর পর্যন্ত চলছে অবৈধ বালি উত্তোলন।

সন্ধ্যা নামার আগেই ড্রেজারগুলো নদীতে অবস্থান নেয়, আর গভীর রাত থেকে শুরু হয় নির্বিচারে বালি উত্তোলন। এর ফলে মেঘনা–ধনাগোদা সেচ প্রকল্প বেড়ীবাঁধ ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে বাঁধ সংলগ্ন গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ১৯ আগষ্ট বাাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু জেলা প্রশাসনকে মেঘনার অবৈধ বালি উত্তোলন বন্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেন। এছাড়াও সম্প্রতি মতলব উত্তরের ষাটনলে মেঘনায় অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনের কারণে বেড়িবাঁধ ও জনজীবন হুমকিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন,  চাঁদপুর নৌ সীমানায় বালি উত্তোলনের অনুমোদন নেই। তবে সম্প্রতি মুন্সীগঞ্জ জেলা প্রশাসন বালি উত্তোলনের অনুমতি দেয়ায়, তারা চাঁদপুরের সীমানায় প্রবেশ করছে। সীমানা জটিলতা নিয়ে মুন্সীগঞ্জের সাথে সমন্বয় করে চাঁদপুর জেলা প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।

মতলব উত্তরের নৌ সীমানায় স্বল্প সংখ্যক নৌ-পুলিশ সদস্য থাকলেও বিশাল এ জল সীমায় দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি রাখা সম্ভব হচ্ছে না। ফলে ড্রেজার ব্যবসায়ীরা সুযোগ বুঝে নির্দ্বিধায় বালি তুলে নিচ্ছে। প্রসঙ্গত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বালি উত্তোলনের অনুমতি দিলেও চাঁদপুরের সাথে সমন্বয় না করার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এ সুযোগে ড্রেজার ব্যবসায়ীরা অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে বলে জানা যায়।

Tags: অবৈধ বালু উত্তোলন
Previous Post

এগিয়ে গিয়েও মালয়েশিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ

Next Post

মেহেরপুরে পাটের ফলন কম হলেও বাজার দরে সন্তুষ্ট চাষি

Next Post
মেহেরপুরে পাটের ফলন কম হলেও কৃষকরা বাজারে সন্তুষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে পাটের ফলন কম হলেও বাজার দরে সন্তুষ্ট চাষি

প্রধান নির্বাচন কমিশনার এআই’র অপব্যবহার মোকাবেলা সম্পর্কে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই’র অপব্যবহার মোকাবেলা করতে হচ্ছে: প্রধান নির্বাচন কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT