চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 29, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ আটক ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৮ আগস্ট রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং তাদের শাহবাগ থানায় থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বক্তব্য, বিবৃতি, বই, কলামের লেখা ইত্যাদি বিশ্লেষণ করে পুলিশ তথ্য-প্রমাণ পেয়েছে যে, তারা যে সমস্ত বক্তব্য-বিবৃতি দিচ্ছে, তা রাষ্ট্রের অবস্থানের সঙ্গে বিরোধী।

বৃহস্পতিবার সকালে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। দুপুর ১২টার দিকে অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে মিলনায়তনে ঢুকে পড়ে এবং সেখানে অংশগ্রহণকারীদের ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘খুনি’ আখ্যা দিয়ে হেনস্তা করেন।

টেলিভিশন চ্যানেলে দেখা গেছে, ডিআরইউ’র অনুষ্ঠানস্থলে লতিফ সিদ্দিকী একটি চেয়ারে চুপচাপ বসে আছেন এবং বেশ কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি তাকে ঘিরে গালি-গালাজ ও বিভিন্ন স্লোগান দিচ্ছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ঐ রুমে ছিলেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বাধা দেন। এক পর্যায়ে তার গায়ে ধরে তাকে সেখানেই বসে থাকতে বলেন। ঐ শিক্ষকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

Tags: ডিআরইউঢাকা রিপোর্টার্স ইউনিটিমঞ্জুরুল আলমলতিফ সিদ্দিকীশেখ হাফিজুর রহমান কার্জনসেগুনবাগিচা
Previous Post

গুগলের ৩৫ শতাংশ কর্মী ছাঁটাই

Next Post

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

Next Post
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি, বিমানবন্দরে অপেক্ষমাণ পরিবার ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লি‌বিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৬১ বাংলাদেশি

বাংলাদেশের শ্রমিকেরা মালদ্বীপে রেমিট্যান্স পাঠাচ্ছেন, শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে রেমিট্যান্সে বাংলাদেশের একক আধিপত্য: প্রবৃদ্ধি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT