চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার অবসরে কারো ভালো হলে জানান: শামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 28, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার উল্লাসে ভরা মুহূর্ত, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ শামি

এখনও ভারতের অন্যতম সফল ও গুরুত্বপূর্ণ একজন মোহাম্মদ শামি। অনেক ম্যাচ জয়ের নায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই আলোচনায় উঠে আসেন অবসর প্রসঙ্গে। তারকা পেসার ব্যাপারটি নিয়ে মুখ খুললেন, দিলেন কড়া জবাব।

সম্প্রতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দলে জায়গা পাননি ৩৪ বর্ষী পেসার। আইপিএল ২০২৫এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিশ্বকাপ ২০২৩এর পর থেকে দীর্ঘমেয়াদে চোটের ধাক্কা সামলে ওঠার পর শামি পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। আবার অচলও হয়ে পড়েননি। বৃহস্পতিবার থেকে লাল বল হাতে দুলীপ ট্রফিতে খেলতে নেমেছেন। ভালো বোলিং করলে আবারও ভারতের টেস্ট দলে ফেরার দরজা খুলতে পারে। তার জন্য প্রত্যাবর্তন সহজও হবে না, দলে প্রতিযোগিতা বাড়ায়।

এর মাঝেই শামির অবসর নিয়ে বেশ আলোচনা উঠছে। সেসব নিয়ে বলেছেন, ‘কারো যদি সমস্য থাকে আমাকে বলুন, আমার অবসরে যাওয়া যদি কারো ভালো হয় সেটা আমাকে জানান। আমি কারো জীবনের এমন কী ক্ষতি হয়ে গেছি যে, আমাকে অবসর নিতে হবে? যেদিন আমি বিরক্ত বোধ করব সেদিন নিজেই ক্রিকেটকে বিদায় জানাবো। আমাকে দলে না নিলেও কাজ চালিয়ে যাবো। আন্তর্জাতিক ক্রিকেটে নেবে না আমি ঘরোয়া ক্রিকেট খেলবো। যখন নিজেকে বিরক্ত লাগবে, তখনই সিদ্ধান্ত নেয়ার সময় হবে। এখনই সেই সময় নয়।’

শামির বড় স্বপ্ন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার পেছনে তার বড় ভূমিকা ছিল। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার বিধ্বংসী বোলিংয়ে ৭ উইকেটে জয় মেলে ভারতের। টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।

সেসব টেনে বলেছেন, ‘আমার এখনো একটাই স্বপ্ন বাকি আছে, সেটা হল একদিন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। আমি চাই সেই দলে থাকতে, চাই পারফর্ম করতে। ভারত বিশ্বকাপ জিতবে এবং ট্রফি দেশে নিয়ে আসবে আমি সে দলের সদস্য হবো। ২০২৩ সালে আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম। আমাদের ভেতরে একটা অনুভূতি ছিল, তবে সেই সাথে ভয়ও ছিল, কারণ আমরা একটানা জিতছিলাম আর তখন নকআউট ম্যাচ সামনে। কিছুটা শঙ্কা ছিল। কিন্তু সমর্থকদের বিশ্বাস আর উচ্ছ্বাস আমাদের অনুপ্রাণিত করেছিল। সেটা আমাদের পূরণ হতে পারত, কিন্তু হয়তো সেটা আমার ভাগ্যে ছিল না।’

Tags: বিশ্বকাপভারতমোহাম্মদ শামিলিড স্পোর্টস
Previous Post

চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

Next Post

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

Next Post
সেনাবাহিনী প্রধানের চীন সফর শেষে দেশে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আলোচনা করছে, মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT