চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুন্দেসলিগার ‘হ্যান্ডশেক’ নিয়ম, ক্রুসের সমালোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 28, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রুসের হ্যান্ডশেক নিয়ম নিয়ে আলোচনা ও সমালোচনা ফুটবল বিশ্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

টনি ক্রুস

গত সপ্তাহ থেকে শুরু হওয়া মৌসুমে বুন্দেসলিগায় চালু হয়েছে নতুন একটি নিয়ম, হ্যান্ডশেক ডায়ালগ। নিয়ম অনুযায়ী ম্যাচের ৭০ মিনিট আগে দুদলের অধিনায়ক ও কোচরা মিলে ম্যাচ রেফারির সাথে বৈঠকে বসবেন। নিয়মটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন, যোগ হলেন বায়ার্ন মিউনিখ তারকা টনি ক্রুসও।

বুন্দেসলিগা কর্তৃপক্ষ মনে করেন খেলোয়াড়রা ক্রমাগত রেফারির সাথে তর্কে জড়ান, ইচ্ছাকৃতভাবে ফাউল করেন এবং ফুটবল খেলার পরিবর্তে অতিরিক্ত সময় নষ্ট করেন। কিক অফের আগে কোচ এবং অধিনায়কদের রেফারির সাথে দেখা করতে বলার মাধ্যমে লিগ কর্তৃপক্ষ আশা করছেন যে, এটি দুদলের খেলোয়াড় এবং রেফারিদের মধ্যে সম্মানজনক ব্যবহার আনবে এবং ম্যাচ শুরু হওয়ার পর শত্রুতা কমাবে।

প্রকৃতপক্ষে বুন্দেসলিগার বেশিরভাগ ক্লাবের কোচ নিয়মটি পছন্দ করছেন না। ২০১৪ সালের জার্মান জার্সিতে বিশ্বকাপজয়ী টনি ক্রুস নিয়মটির সমালোচনা করেছেন। বলেছেন, ‘আমি এটা শুনে চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম। কোয়াসনিয়কে (এফসি ক্লোনের কোচ) বলছিল, কিন্তু জানতাম না যে এ মৌসুম থেকেই চালু হবে। ভিএআর নিয়েই অনেক সমস্যা আছে, এখন আবার এটা।’

বুন্দেসলিগায় ম্যাচের শেষে হ্যান্ডশেক

‘এটার কোন মূল্য বা প্রয়োজন নেই, বিশেষ করে খেলার আগমুহূর্তে অধিনায়কদের ক্ষেত্রে খুবই অপ্রয়োজনীয়। ব্যাপারটা এমন যে, মনে করেন আপনি খেলার পূর্বে প্রস্তুতির মাঝামাঝিতে আছেন, সেখানে থেকে আপনাকে ডেকে নিয়ে গেল এবং আলাপ করা হল কে কাকে কত ভালোবাসেন, তার ১৫ মিনিট পর খেলা শুরু হল, সেখানে একটা হলুদ কার্ড খেলেন।’

অনেক সমালোচনার মধ্যেও ফ্রেইবুর্গ কোচ জুলিয়ান শুস্টার নিয়মটির সমর্থন জানিয়েছেন। বুন্দেসলিগার প্রতিটা খেলোয়াড় কোচকে ম্যাচের পূর্বে এ নিয়ম মানতে হবে।

Tags: জার্মানটনি ক্রুসবায়ার্নবুন্দেসলিগামাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

সিনেমা ব্যবসা: ঈদনির্ভরতায় দমবন্ধ ঢালিউড

Next Post

পবিত্র ঈদে মিলাদু্ন্নবী উপলক্ষে আলোচনা সভা

Next Post
আলোচনা সভায় মুসল্লিরা অংশগ্রহণ করছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদে মিলাদু্ন্নবী উপলক্ষে আলোচনা সভা

জনপ্রিয় রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে প্রোফাইল লক, পরে ডিঅ্যাকটিভেটেড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT