চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় ২ শিশু নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 28, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অ্যাম্বার হ্যারিসের ছবি, তার লম্বা চুল ও হালকা চোখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মিনিয়াপলিসের একটি ক্যাথলিক গির্জায় রবিন ওয়েস্টম্যানের গুলিতে দুই শিশু নিহত হয়েছে (এনডিটিভি)

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরের অ্যানুনসিয়েশন ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলায় ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১৭ জন, যাদের মধ্যে ১৪ জনই শিশু। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ২৭ আগস্ট সকালে স্কুলের ভেতরে শিশুরা খেলার সময় গির্জার জানালা ভেদ করে বন্দুকধারী গুলি চালায়। এই হামলায় স্কুলের পরিবেশ মুহূর্তেই আতঙ্কিত হয়ে ওঠে।

ঘটনার ভিডিও ও তথ্য অনুযায়ী, হামলাকারী রবিন ওয়েস্টম্যানের (২৩) বন্দুকের ওপর “কিল ডোনাল্ড ট্রাম্প” এবং “নুকে ইন্ডিয়া” লেখা ছিল।

ওয়েস্টম্যান আক্রমণের সময় তিনটি অস্ত্র ব্যবহার করেছিলেন, একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল যার মাধ্যমে তিনি স্কুলের শিশুদের ওপর ডজন ডজন রাউন্ড গুলি ছুঁড়েছিলেন।

পুলিশ জানায়, হামলার পর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করে। তবে তার পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভয়াবহ মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে ফোন করে সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। স্কুলটির নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর উপায় নিয়ে আলোচনা চলছে।

আদালতের নথি অনুযায়ী, ওয়েস্টম্যান ২০২০ সালে তার নাম পরিবর্তন করে রবার্ট থেকে রবিনে, কারণ তিনি নিজেকে নারী হিসেবে পরিচয় দিতেন।

ওয়েস্টম্যানের একটি ইউটিউব চ্যানেল “রবিন ডব্লিউ”-তে হামলার আগে দুটি ভিডিও পোস্ট করা হয়েছিল। একটি ভিডিও প্রায় ১০ মিনিটের, যেখানে তার অস্ত্র, গুলি ও লোড করা ম্যাগাজিন দেখানো হয়েছে। ম্যাগাজিনে লেখা ছিল, “কিল ডোনাল্ড ট্রাম্প”, “কিল ট্রাম্প নাও”, “ইসরায়েল মাস্ট ফল” এবং “বার্ন ইসরায়েল”।

একটি অস্ত্রের ওপর লেখা ছিল “নুকে ইন্ডিয়া”। এছাড়া, ম্যাগাজিনে লেখা ছিল—“ ওয়ার ইজ ইয়োর গড?” এবং “ফর দ্যা চিলড্রেন”।

Tags: বন্দুকধারীর হামলাযুক্তরাষ্ট্রস্কুল
Previous Post

চতুর্থ স্তরের দলের বিপক্ষে হেরে চটেছেন আমোরিম

Next Post

ফিরেই মেসির জোড়া গোল, ফাইনালে মিয়ামি

Next Post
ফুটবল খেলোয়াড় মেসি গোল করে উদযাপন করছেন, দর্শক ও স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরেই মেসির জোড়া গোল, ফাইনালে মিয়ামি

কিয়েভে রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপের পাশে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা: তিনজন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT