চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্রমণকে দায়িত্বশীল-পরিবেশবান্ধব করতে ‘গো গ্রীন, গো বিয়ন্ড’ ক্যাম্পেইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 27, আগস্ট 2025
in - সেমি লিড, লাইফস্টাইল
A A
ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

ভ্রমণকে আরও দায়িত্বশীল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং মিশন গ্রীন বাংলাদেশ (এমজিবি) যৌথভাবে ‘গো গ্রীন, গো বিয়ন্ড’ শীর্ষক একটি ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

ঐতিহাসিক বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দৃঢ় অঙ্গীকারের প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে টোয়াব ও টোয়াস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি বিভাগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে, যা ভ্রমণকারী ও স্থানীয় জনগণকে সবুজ পর্যটনের চর্চায় উদ্বুদ্ধ করবে।

এ প্রসঙ্গে টোয়াব সভাপতি মোঃ রাফেউজ্জামান বলেন: ‘গো গ্রীন, গো  বিয়ন্ড’ উদ্যোগের মাধ্যমে আমরা শক্ত বার্তা দিতে চাই, যে বাংলাদেশের পর্যটন শিল্প প্রকৃতি সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ থেকে ভ্রমণকে এগিয়ে নিতে চায়। এ উদ্যোগ সংশ্লিষ্ট পক্ষ ও ভ্রমণকারীদের মাঝে সচেতনতা তৈরি করবে এবং একটি সবুজ ও দায়িত্বশীল পর্যটন খাত গড়ে তুলতে সহায়ক হবে।”

এই উদ্যোগটি বাংলাদেশের সর্ববৃহৎ ভ্রমণ ও পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এর অংশ হিসেবে নেওয়া হয়েছে। মেলাটি আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে। মেলায় চারটি বিশেষায়িত হল থাকবে যেখানে ইনবাউন্ড, আউটবাউন্ড, মেডিকেল, দেশীয় ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম তুলে ধরা হবে।

মেলার সহযোগীতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; বাংলাদেশ পর্যটন কর্পোরেশন; বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

টোয়াবের পরিচালক – ট্রেড এন্ড ফেয়ার মোঃ তাসলিম আমিন (শোভন) বলেন: “বিটিটিএফ ২০২৫ শুধু গন্তব্য প্রদর্শন করবে না, বরং দেখাবে কিভাবে এই শিল্প একটি সবুজ, পরিচ্ছন্ন ও আরও স্থিতিশীল বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারে।”

দেশব্যাপী এই ক্যাম্পেইন চলবে বিটিটিএফ ২০২৫ শুরুর আগ পর্যন্ত। মেলাতেও পরিবেশবান্ধব পদক্ষেপ নেওয়া হবে যার মধ্যে অন্তর্ভূক্ত থাকবে প্লাস্টিক বর্জ্য কমানো থেকে শুরু করে টেকসই ভ্রমণ সমাধানকে উৎসাহিত করা।

Previous Post

নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই, মনে করে এবি পার্টি

Next Post

চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার অভিযোগ

Next Post
দুইজন নেতার ছবি ও ভাঙা চেয়ার, চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার অভিযোগ

ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT