চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম উইকেটশিকারি শাটলওয়ার্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 26, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে উইকেটশিকারি শাটলওয়ার্থের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন শাটলওয়ার্থ

ইংল্যান্ড ও ল্যাঙ্কাশায়ারের সাবেক পেসার কেন শাটলওয়ার্থ মারা গেছেন। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসের প্রথম উইকেটশিকারি তিনি। বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৭১ সালের জানুয়ারিতে মেলবোর্নে ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার কিথ স্ট্যাকপোলকে আউট করেছিলেন শাটলওয়ার্থ। ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসের প্রথম উইকেটশিকারি বনে যান তাতে।

ইংলিশদের হয়ে কেবল একটি ওয়ানডেই খেলেছেন শাটলওয়ার্থ। ৭ ওভার বল করে ২৯ রান খরচায় ঐতিহাসিক উইকেটটি নেন।

একইবছর নিউজিল্যান্ডে প্রথম লিস্ট-এ ম্যাচেও বল হাতে ইতিহাস গড়েন শাটলওয়ার্থ। ওয়েলিংটনের বিপক্ষে এমসিসির হয়ে প্রথম বলটি করেন এবং দুই ওপেনারকে আউট করেন, যদিও ম্যাচটি জেতে ওয়েলিংটন।

টেস্টে নজরকাড়া অভিষেক হয়েছিল শাটলওয়ার্থের। ১৯৭০ সালের অ্যাশেজে ব্রিসবেনে টেস্ট অভিষেকে নেন ৫ উইকেট। ক্যারিয়ারে ৫ টেস্ট খেলে নিয়েছেন ১২ উইকট।

১৯৬৪ সালে ল্যাঙ্কাশায়ারে যোগ দেন শাটলওয়ার্থ। ক্লাবটির হয়ে ১৭৭ ম্যাচে ৪৮৪ এবং লেস্টারশায়ারের হয়ে ৯৯ উইকেট শিকার করেছেন। ১৯৬৮ সালে এসেক্সের বিপক্ষে ৭/৪১ ছিল তার ক্যারিয়ারসেরা বোলিং।

ল্যাঙ্কাশায়ারের হয়ে গিলেট কাপের টানা তিন আসর ১৯৭০, ১৯৭১ ও ১৯৭২ জয়ের পাশাপাশি দুটি সানডে লিগ শিরোপা জিতেছেন তিনি। ১৯৭২ সালে ট্রেন্টব্রিজে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন, যেখানে ছিল গ্যারি সোবার্সের উইকেটও।

লেস্টারশায়ারে খেলার পর ক্যারিয়ারের শেষভাগে লিগ ক্রিকেট খেলেন শাটলওয়ার্থ। কিছুদিন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পর ফার্স্ট ক্লাস আম্পায়ার হিসেবে কাজ করেন। ২০২১ সালে ল্যাঙ্কাশায়ারের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয় শাটলওয়ার্থকে।

Tags: ইংল্যান্ডমৃত্যুলিড স্পোর্টসল্যাঙ্কাশায়ার
Previous Post

‘বাকি সব ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হবো’

Next Post

ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী

Next Post
Dhaka University Central Students Union building with Channel i Online sign. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী

ইরানের পতাকা আকাশে উড়ছে, পাখা ও মেঘের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূতকে বহিষ্কার: পাল্টা হুঁশিয়ারি ইরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT