চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সাথে প্রতারণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 26, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, অপরাধ, বাংলাদেশ
A A
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেস ব্রিফিংয়ে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সাথে আর্থিক প্রতারণা করে যাচ্ছে একটি প্রতারকচক্র।

মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুর রহমান এসব তথ্য জানান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডিএসই ও সিএসই’র অনুমোদিত ব্রোকার হাউজ ছাড়া শেয়ারবাজারে লেনদেনের অন্য কোন মাধ্যম নেই। যারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরল বিনিয়োগকারীদের আকৃষ্ট করে অতি দ্রুত টাকা দ্বিগুন করে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে ডিএসই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক প্রতারক চক্রকে চিহ্নিত করেছে বলে তথ্য রয়েছে। তাই এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বান জানায় ডিএসই।

আসাদুর রহমান বলেন, দীর্ঘদিন পর শেয়ারবাজারে কিছুটা গতি দেখা যাচ্ছে। সে কারণে বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের আগ্রহও বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে নিত্যনতুন গ্রুপ খুলে নানা ধরনের প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের প্রতারকদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। বিনিয়োগকারীদের সচেতনতা ছাড়া এ ধরনের প্রতারণা তাৎক্ষণিকভাবে রোধ করা কঠিন।

শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ প্রতারণা থেকে সচেতন থাকতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Previous Post

পতাকা পোড়ানো নিষেধে ট্রাম্পের আদেশ, উপেক্ষিত সাংবিধানিক সুরক্ষা

Next Post

বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

Next Post
বাংলাদেশ জেলের নতুন নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ, পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

ইসরায়েলে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভকারীরা রাস্তার পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT