চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা তো সিনেমা, হলেই মানায়!

নিশো-নাবিলার ‘আকা’র ট্রেলার দেখে যা বলছে দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 26, আগস্ট 2025
in বিনোদন
A A
বিভিন্ন চরিত্রের ছবি, সিনেমার দৃশ্য, নাটক ও ফ্যাশন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আফরান নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আকা’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ভিকি জাহেদের পরিচালনায় সাইকো থ্রিলার ধাঁচের গল্পকে কেন্দ্র করে এই সিরিজের ট্রেলারটি প্রকাশের পর সোরগোল ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে আফরান নিশো ছাড়াও ছিলেন নাবিলা, ভিকি জাহেদ, প্রযোজক শাহরিয়ার শাকিল, ইমতিয়াজ বর্ষণ, আজাদ সেতুসহ অনেকে।

সেখানে জানানো হয়, খুন, রহস্য, মানবিক সম্পর্কের টানাপোড়েনে টানটান উত্তেজনা নির্মিত হয়েছে ‘আকা’; যার অর্থ ‘আবুল কালাম আজাদ’। সিরিজটি দেখার আগ্রহ বাড়িয়েছে দর্শকদের। তারা বলছেন, ট্রেলার দেখে পুরো সিরিজ দেখার অপেক্ষায় রয়েছেন।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। “আকা”র মাধ্যমে আমি আসলে দর্শকদের সঙ্গে একধরনের নিরীক্ষা করেছি। মুক্তির পর এর ফলাফল বুঝতে পারব।

নিশো বলেন, ‘আমি সব সময় ভালো কাজ, ভালো প্রোডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সঙ্গে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথা নেই। দুর্দান্ত একটা টিম। আকা সিরিজে এসব ভালোর সমন্বয় ঘটেছে। আজকে ট্রেলার মুক্তি পেল, কিছুদিন পর কনটেন্টটা আসবে। দর্শকের প্রতি অনুরোধ থাকবে প্রতিক্রিয়া জানানোর।’

নাবিলা বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। সাইকো থ্রিলার জনরায় তিনি এক্সিলেন্ট কাজ করছেন। “আকা” দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেলারটা দর্শক পছন্দ করবেন, সেই সাথে আমাদের কাজটাও।’

এদিকে সোমবার রাতে ট্রেলার প্রকাশের পর হইচইয়ের ইউটিউবে বহু মানুষ তা দেখে প্রশংসা করছেন। শুধু তাই নয়, এটিকে অনেকে সিরিজ বলতে নারাজ! ‘আকা’র ট্রেলার দেখে তারা বলছেন, এটা সিনেমা হিসেবেই মুক্তি পেতে পারতো!

ইমতিয়াজ নামের এক দর্শক ট্রেলার দেখে ইউটিউবে মন্তব্য করেছেন,“এটা তো মুভির থেকে কোনো অংশে কম না। আমি তো পুরাই অবাক! সেই সাথে এটা বলার দরকারও নেই যে, আফরান নিশো একজন জাত অভিনেতা! সবাই জানে বিষয়টি!! যাই হোক, অপেক্ষায় থাকলাম।” ইমাম নামে একজন লিখেছেন, “মুভি নাকি সিরিজ বুঝা যাচ্ছে না।”

মারুফ কাজী নামের একজন লিখেছেন,“ভিকি জাহেদের উচিত সিনেমা বানানো। বাংলা সিনেমায় ভিকি জাহেদের মতো নির্মাতা খুব খুব খুব প্রয়োজন।” আলম আহমেদ লিখেছেন,“সিনেমা হলে রিলিজ দেওয়া উচিত”। সজীব জিতু লিখেছেন, “সিনেমা হলে রিলিজ দেয়া উচিত, এস এ থ্রিলার মুভি হিসেবে। পুরাই আগুন।”

অন্য আরেকজন লিখেছেন,“এটা সিরিজের ট্রেলার না মুভির পুরাই অস্থির।” ট্রেলারে ভায়োলেন্সকেও পছন্দ করছেন অনেকে। একজন দর্শক লিখেছেন, “ভায়োলেন্স লিমিট পার করে দিল পুরা, আর লুক তো পুরাই করড়া।” অনেকে নিশো-ভিকি জুটির জনপ্রিয় ‘পুনর্জন্ম’ এর কথাও লিখছেন ‘আকা’র ট্রেলারের মন্তব্য ঘরে!

আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আকা সিরিজটি।

Tags: আকাআজাদ সেতুআফরান নিশোইমতিয়াজ বর্ষণট্রেলারনাবিলাভিকি জাহেদলিড বিনোদনসিনেমা
Previous Post

লুট হওয়া ২৮টি অস্ত্র উৎদ্ধারে তৎপরতা চলছে: কারা মহাপরিদর্শক

Next Post

মালয়েশিয়ার বৈদেশিক কর্মশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি

Next Post
Construction workers wearing safety gear at a building site in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার বৈদেশিক কর্মশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি

ডোনাল্ড ট্রাম্পের মুখের ছবি, যেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পতাকা পোড়ানো নিষেধে ট্রাম্পের আদেশ, উপেক্ষিত সাংবিধানিক সুরক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT