চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনি চিনি–আসক্ত?

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
1:45 অপরাহ্ন 02, মার্চ 2017
in লাইফস্টাইল
A A

মিষ্টি খাবারের প্রতি ঝোঁক অন্যান্যদের তুলনায় বাঙ্গালীদের একটু বেশি। রসে ভরা রসগোল্লা কিংবা পিঠা-পুলি সব কিছুই মিষ্টি। কিন্তু এই অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, একজন স্বাভাবিক ওজনের সুস্থ মানুষ প্রতিদিন গড়ে ২৫ গ্রাম বা ছয় চা চামচ পরিমাণ চিনি খেতে পারে। তার চেয়ে বেশি চিনি খেলেই স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে।

কীভাবে বুঝবেন আপনি খুব বেশি চিনি-আসক্ত হয়ে গিয়েছেন?

অন্যান্য ক্ষতিকর নেশার মতই যারা চিনি-আসক্ত, তাদের শরীরে কিছু লক্ষণ দেখা দেয়। লক্ষণগুলো মিলে গেলেই বুঝবেন আপনি চিনি-আসক্ত এবং আপনার মিষ্টি খাবার গ্রহণ থেকে বিরত থাকার সময় এসে গেছে।

জেনে নিন চিনি-আসক্তের লক্ষণগুলো : 


ঝোঁক
যত বেশি মিষ্টি খাবার খাওয়া হয়, তত বেশি খাওয়ার আগ্রহ বাড়ে। মিষ্টি খাবার দেখলেই সেটা খেয়ে ফেলতে ইচ্ছা করে। চিনি এক ধরণের নেশা। যারা এই নেশার কবলে পড়েন তারা মিষ্টি খাবার দেখলে সেটার প্রতি ভীষণ দুর্বলতা অনুভব করেন।

আলস্য
যারা অতিরিক্ত মিষ্টি খাবার খেয়ে অভ্যস্ত, তারা মিষ্টি খাবার না খেলে আলস্য অনুভব করেন। চিনিযুক্ত খাবার না খেলে ক্লান্তি লাগে, আবার চিনিযুক্ত খাবার খেলেই সেই ক্লান্তি দূর হয়ে চাঙ্গা লাগে।
ত্বক সমস্যা
অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস থাকলে ত্বকের সমস্যাও দেখা দিতে পারে। নিষ্প্রাণ ত্বক, অতিরিক্ত ব্রণের সমস্যা, ফুসকুড়ি ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে ত্বকে।

ওজন বৃদ্ধি
কোনও ভাবেই ওজন নিয়ন্ত্রণ করতে পারছেন না? তাহলে চিনি নিয়ন্ত্রণ করুন খাবারে। ওজন ধীরে ধীরে কমে যাবে। চিনিতে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, যা শরীরকে স্থূলতার দিকে ঠেলে দেয়।
দাঁত ক্ষয়
নিয়মিত সঠিক নিয়মে দাঁত ব্রাশ করার পরও যারা দাঁত ক্ষয়ের সমস্যায় ভুগছেন, তারা চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে দাঁতের ক্ষতি হয়। দাঁতের এনামেল নষ্ট করার জন্য অন্যতম দায়ী উপাদান হলো চিনি। এটি দাঁত ক্ষয়কারী ব্যাকটেরিয়ার খাদ্য যোগান দেয়।

ঝিমঝিম ভাব
খাবার গ্রহণের পর যদি মস্তিষ্ক সতেজ না থেকে ঝিমঝিমে ভাব অনুভূত হয়, তাহলে বুঝতে হবে অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়ার অভ্যাস তৈরি করে ফেলেছেন আপনি। মস্তিষ্কে নানা ধরণের জটিলতা তৈরি হয় মাত্রাতিরিক্ত চিনি খাওয়ার ফলে। বিশেষজ্ঞরা মনে করেন মস্তিষ্ক সুস্থ রাখতে চাইলে খাবারে চিনির পরিমাণ কমানো উচিত।
রুচি কমে যাওয়া
অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস করে ফেললে ধীরে ধীরে সব খাবারেই রুচি কমে যাবে। কোনও খাবারই আগের মত স্বাদ লাগবে না। স্বাভাবিক মিষ্টি খাবারও তখন পানসে মনে হবে। সব কিছুতেই বাড়তি মিষ্টি দিয়ে খেতে ইচ্ছে করবে।

উপরের লক্ষণগুলো যদি আপনার সাথে আংশিক অথবা হুবহু মিলে যায় তাহলে আপনি অতিরিক্ত চিনিযুক্ত খাবার গ্রহণ করছেন। ধীরে ধীরে মিষ্টি খাবার কমিয়ে দেয়ার অভ্যাস করুন। চিনি কমিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই আগের চেয়ে ঝরঝরে অনুভব করবেন আপনি। আননোন রিমেডি।

 

Previous Post

আবার আসছে ‘গডজিলা’

Next Post

শতরানের জুটিতে এগোচ্ছেন তামিম-মুমিনুল

Next Post

শতরানের জুটিতে এগোচ্ছেন তামিম-মুমিনুল

মুন সিনেমা হল

দুই সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধে ১৫৪ ট্যানারিকে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT