চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ সাবেক উপজেলার চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:52 অপরাহ্ন 25, আগস্ট 2025
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন এর অফিসের প্রবেশদ্বার, বাংলাদেশের একটি প্রধান সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ সাবেক উপজেলার চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আমিনা খাতুন (৫৫) টেকনাফের উত্তর লেংগুর বিল এলাকার বাসিন্দা।

মামলার নথি অনুযায়ী, তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৬ লাখ ৫৭ হাজার টাকার তথ্য গোপন করেন এবং জ্ঞাত আয়-উৎস বহির্ভূত ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ অর্জন করেন।

এ অভিযোগে ২০১৯ সালের ১ এপ্রিল দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, রায়ে অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আমিনা খাতুনের স্বামী জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি, যেখানে তার তিন ছেলের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

Tags: আদালতকারাদণ্ডদুদক
Previous Post

মেটার বিরুদ্ধে মামুনুল হকের জিডি

Next Post

দেশে ৩ বছরে দারিদ্র্য বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে

Next Post
ঢাকার অস্বাস্থ্যকর বাজারে ঝুঁকিপূর্ণ দোকানপাট ও ট্রেনের রেললাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ৩ বছরে দারিদ্র্য বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে

প্রবল ঘূর্ণিঝড় কাজিকি সমুদ্রের ঢেউ ও ঝড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT