চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 25, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদী নারী সাংবাদিক ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নিহত সাংবাদিকদের মধ্যে এপি'র ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম দাগাও।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদকর্মীসহ ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

সোমবার ২৫ আগস্ট বিবিসি বাংলা জানায়, হাসপাতালটিতে প্রথম হামলায় রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

নিহত সাংবাদিকরা হলেন, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম দাগাও (৩৩), আল জাজিরা এবং মিডল ইস্ট আই’ এর সাংবাদিক মোহাম্মদ সালামা, মিডল ইস্ট আই এর সাংবাদিক আহমেদ আবু আজিজ এবং এনবিসি টেলিভিশনের মোয়াস আবু তাহা।

এরমধ্যে আহমেদ আবু আজিজ মিডল ইস্ট আই-এ ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করতেন এবং খান ইউনিসে ছিলেন। আর মোয়াস আবু তাহা এনবিসি টেলিভিশনে কাজ করেছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এনবিসি জানিয়েছে, তাহা সেখানে কাজ করেননি।

প্রতিবেদনে বলা হয়, হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর এক সেকেন্ডের মধ্যেই অন্যরা নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই এলাকায় একটি হামলা চালিয়েছে এবং আরও জানিয়েছে, জড়িত না এমন ব্যক্তিদের কোন ক্ষতির জন্য দুঃখিত এবং সাংবাদিকদের এভাবে লক্ষ্যবস্তু করা হয় না।

প্রসঙ্গত, চিকিৎসা কর্মী এবং সরঞ্জামের সরবরাহের তীব্র সংকটের মধ্যেই কার্যক্রম চালিয়ে আসছিল নাসের হাসপাতাল। বাইশ মাস ধরে চলা যুদ্ধে বেশ কয়েকটি অভিযান এবং বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই হাসপাতালটি।

Tags: আল-জাজিরাইসরায়েলি হামলা
Previous Post

ভারতে হকির আসর খেলতে যেতে হবে ‘ওপেন ট্রায়াল’

Next Post

মেটার বিরুদ্ধে মামুনুল হকের জিডি

Next Post
মামুনুল হক জিডি সংক্রান্ত মামলার শুনানিতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেটার বিরুদ্ধে মামুনুল হকের জিডি

চ্যানেল আই অনলাইন এর অফিসের প্রবেশদ্বার, বাংলাদেশের একটি প্রধান সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ সাবেক উপজেলার চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT