চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে প্রাথমিকের সব বই বিতরণ হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 25, আগস্ট 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
প্রাথমিকের সব বই বিতরণে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, জানুয়ারির প্রথমেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করা সম্ভব হবে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে নেত্রকোণা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বলেন, ‘প্রাথমিকের বইয়ের টেন্ডার চলছে। আগামী জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীরা তাদের সব বই হাতে পাবে।’

প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, শিক্ষকদের পারফরম্যান্স মোটামুটি ভালো। বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের সঙ্গে স্থানীয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. বিধান রঞ্জন জেলার কেন্দুয়া উপজেলা, সদর উপজেলার মদনপুরসহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি জেলা শহরের সাতপাই এলাকায় বরেণ্য লেখক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক প্রয়াত অধ্যাপক যতীন সরকারের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন।

তিনি অনুষ্ঠানে বলেন, ‘আমরা পড়াশোনার মান উন্নয়নের উদ্যোগ নিচ্ছি। এটি সফল হলে অভিভাবকরা সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করতে আগ্রহী হবেন। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সম্পৃক্ত করে সমস্যা সমাধানে কাজ চলছে।’

শ্রদ্ধা অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলা প্রশাসনিক পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
Previous Post

ডাকসু নির্বাচন: ভোট দিতে হলে শিক্ষার্থীদের যা থাকতে হবে

Next Post

খামেনির ঐক্যের ডাক

Next Post
চরমোনাই পীরের বক্তৃতা, তিনি মঞ্চে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খামেনির ঐক্যের ডাক

আইনজীবী হত্যা মামলার তদন্তের জন্য আইনজীবী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনজীবী হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT