চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, মাথা পেতে নেব: ফজলুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 25, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
ফজলুর রহমানের সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে, মাথা পেতে মেনে নেব: ফজলুর রহমান

বিতর্কিত মন্তব্যের কারণে শোকজ নোটিশ পাওয়ার পরে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি নির্দিষ্ট সময়ে শোকজের জবাব দেবেন এবং দল তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত হবে, সেটি মেনে নেবেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল রোববার জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

সোমবার ২৫ আগস্ট আজ দুপুরে হাইকোর্টে এক ব্রিফিংএ বিএনপির এই নেতা ও আইনজীবী ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, “নোটিশ হাতে পেয়েছি। আমি এর জবাব দেব এবং দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে নেব।”

আজ ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামে একটি ভবনের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ।

এ ঘটনা উল্লেখ করে প্রকাশ করে ফজলুর রহমান বলেন, “আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। দেখলাম ওপর থেকে সাত থেকে আটজন ছেলেমেয়ে স্লোগান দিচ্ছে। ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেফতার করো ইত্যাদি, ইত্যাদি। স্লোগানের ভাষা মানে এমন কোনো! সাত-আটজন ছেলেমেয়ে এবং তারা বাসার ভেতরে ঢোকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যেই বাসায় ভাড়া থাকি সেই মালিক এখন আমাকে আর ভাড়া থাকতে দেবে কি না”।

একইসাথে বেঁচে থাকার সাংবিধানিক ও মৌলিক অধিকার তার রয়েছে উল্লেখ করে এ অধিকারের ওপর বাধা পড়ছে বলে শঙ্কা প্রকাশ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

তিনি বলেন, “আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুই জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। কাল রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমার অপমৃত্যুটা কাম্য? ”

জুলাইয়ের আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যদি তার কোনো কথায় তারা মনে করে তাদের বিরুদ্ধে যাচ্ছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করা, গ্রেফতার করা ও শাস্তি দেওয়ার আহ্বান জানান।

Tags: কারণ দর্শানোর নোটিশগণঅভ্যুত্থানফজলুর রহমানবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
Previous Post

পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Next Post

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

Next Post
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে চার্জশিটের বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

বরকত উল্লাহ বুলু পিআর পদ্ধতি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিআর পদ্ধতি হলো মানুষের সঙ্গে প্রতারণা: বরকত উল্লাহ বুলু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT