ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ চূড়ান্ত করতে চলতি সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় বৈঠকে বসবে কমিশন। সনদ বাস্তবায়নে আইনগত ভিত্তি ও বাস্তবায়ন কোন কিছুই চাপিয়ে দেবে না কমিশন। সংসদে নারী আসনের বিষয়ে নারী সংগঠনগুলোর হঠাৎ সরব হওয়া দুঃখজনক বলছেন তিনি।








