চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 24, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ছবি, ভারতে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে বিএসএফ।

রোববার (২৪ আগস্ট) পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকার বিথারী সীমান্তে তাকে গ্রেপ্তার করা হয়।

আটকের পর পশ্চিমবঙ্গ পুলিশের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।

আরিফুজ্জামান গতবছর রংপুরে কর্মরত অবস্থায় ছিলেন এবং আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত। গত বছরের ১৪ আগস্টের পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার মধ্যেই তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। তবে তিনি তার নতুন কর্মক্ষেত্রেও যোগ দেননি।

এবছর ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হেফাজতে তাকে দীর্ঘক্ষণ জেরার পরে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

আজ রোববার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।

বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই আটকের ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। আবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসকেও রোববার সন্ধ্যা পর্যন্ত এই গ্রেপ্তারের বিষয়ে কিছু জানানো হয়নি বলে দূতাবাস সূত্র জানায়।

Tags: আবু সাঈদগ্রেপ্তারভারত-বাংলাদেশ
Previous Post

স্বাধীনতাবিরোধীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে প্রশাসন পক্ষপাতিত্ব করেছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

Next Post

দ্রুততম মানব ইমরানুরের চোট

Next Post
অ্যাথলেট ইমরানুরের চোটের কারণে হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুততম মানব ইমরানুরের চোট

জুলফিকার আলী ভূট্টো ও ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক চুক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭২-এ কী চুক্তি করেছিলেন জুলফিকার আলী ভূট্টো ও ইন্দিরা গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT