চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরভী-থুইনুয়ে-রাবেয়ার গোলে নেপালকে হারাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 24, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের গোলের মুহূর্ত, নেপালকে হারানোর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে জয় তুলেছে বাংলাদেশ। অর্পিতা বিশ্বাসের দল নেপালের বিপক্ষে জয় পেয়েছে ৩-০ গোলে। একটি করে গোল করেছেন ফরোয়ার্ড থুইনুয়ে মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রাবেয়া। তিন ম্যাচে লাল-সবুজদের এটি দ্বিতীয় জয়।

প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জিতলেও গোল হাতছাড়ার মহড়ায় মেতেছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষেও একই রকম করেছেন সুরভী-আলপিরা। প্রথমার্ধে গোলকিপারকে একা পাওয়া, ফাঁকা বারের বাইরে দিয়ে বল মারাসহ ছয়-সাতটি সুযোগ হাতছাড়া করেছেন তারা। প্রথমার্ধের দুই গোলের পর রাবেয়ার আরেক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মাহবুবুর রহমান লিটুর বাহিনী।

বাংলাদেশের প্রথম সাফল্য আসতে সময় লাগে ৪১ মিনিট পর্যন্ত। এসময় লেফট উইঙ্গার মামোনি চাকমা উইং থেকে দুজনকে কাটিয়ে জোরাল শটে বল ফেলেন ডি বক্সে, কিছুটা জটলার পর বল পান থুইনুয়ে মারমা। জোরাল শটে টপকর্নার দিয়ে বল জালে জড়ান এ ফরোয়ার্ড, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৪৫ মিনিটে সুরভী আকন্দ প্রীতি বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন। ডি বক্সের বাইরে থাকা বল নেপাল গোলকিপার ক্লিয়ার করতে যান। বল তার গায়ে লেগে কিছুটা সামনে চলে এলে নিয়ন্ত্রণ নেন সুরভী। ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়ান, ব্যবধান দাঁড়ায় ২-০তে।

বিরতি থেকে ফিরে ৫৯ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পায় নেপাল। বাংলাদেশ গোলকিপার ইয়ারজান বেগমকে একা পেলেও নেপালের দুই খেলোয়াড় ওয়ান টু ওয়ান পাসে গোল করতে পারেনি, বল ঠেকিয়ে দেন ইয়ারজান। ৬২ মিনিটে আলপি আক্তার সহজ সুযোগ পেয়ে অফসাইডে পড়েন।

৭৩ মিনিটে বাংলাদেশের ভুলে আরও একটি ভালো সুযোগ পেয়েছিল নেপাল। ইয়ারজানের বুদ্ধিমত্তায় কোন বিপদ হয়নি। ৮০ মিনিটে মাঝমাঠ থেকে টেনে নিয়ে যাওয়া বল বারে মারেন সুরভী। চার মিনিট পর মাঝ মাঠ থেকে থুইনুয়ের জোরাল শট বারে লাগলে আবারও গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

শেষদিকে বাংলাদেশ আরও কিছু সুযোগ তৈরি করেছিল। নির্ধারিত সময় শেষের পর যোগ করা চারের দ্বিতীয় মিনিটে আবারও বল বারে মারেন সুরভী, গোলবঞ্চিত হয় অর্পিতা বিশ্বাসের দল। পরের মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন রাবেয়া, ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ওই ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tags: নেপালবাংলাদেশলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপসুরভী
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Next Post

কোচ হয়ে মাঠে ফিরছেন গাঙ্গুলি

Next Post
বাংলাদেশ ক্রিকেট কোচ গাঙ্গুলি মাঠে ফিরছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচ হয়ে মাঠে ফিরছেন গাঙ্গুলি

মেয়েদের জাতীয় হ্যান্ডবল ফাইনাল খেলোয়াড় ও কোচদের দলীয় ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের জাতীয় হ্যান্ডবল: ফাইনালে পুলিশ ও আনসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT