চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ হয়ে মাঠে ফিরছেন গাঙ্গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 24, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ গাঙ্গুলি মাঠে ফিরছেন, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিটোরিয়া ক্যাপিটালসের নতুন হেড কোচ সৌরভ গাঙ্গুলি

এসএ২০ ক্লাব প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি। তিনি জেএসডব্লিউ স্পোর্টসের প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল সংস্থার ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন গতবছর থেকেই। এটি গাঙ্গুলির ক্যারিয়ারের প্রথম কোন দলের কোচের দায়িত্ব নেয়া।

এসএ২০’র চতুর্থ আসরে জোনাথন ট্রটের জায়গায় দায়িত্ব নিয়েছেন গাঙ্গুলি। ডিসেম্বরে শুরু হচ্ছে সাউথ আফ্রিকার লিগ আসরটি।

প্রিটোরিয়া ক্যাপিটালস এসএ২০ প্রথম আসরে গ্রুপপর্বে শীর্ষে শেষ করলেও ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হেরে যায়। পরের দুই আসরে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ মৌসুমে তাদের পারফরম্যান্স ভালো ছিল না। টানা দুবার পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় দলটি।

এ অবস্থায় গাঙ্গুলির নিয়োগ ঘিরে দলটি ভালো করার আশা করছে। কোচ হওয়ার আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবেও কাজ করেছেন, যদিও অল্প কিছুদিনের মধ্যে সেই পদ ছেড়ে দিয়ে বিসিসিআই সভাপতির দায়িত্ব নেন গাঙ্গুলি।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গাঙ্গুলির প্রথম বড় পরীক্ষা হবে এসএ২০ আসন্ন খেলোয়াড় নিলামে। যা অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। সেখান থেকে কোচের দায়িত্বে পথচলা শুরু হবে গাঙ্গুলির। দলকে নতুন করে সাজানোর কাজটি করতে হবে তাকে।

Tags: লিড স্পোর্টসসাউথ আফ্রিকাসৌরভ গাঙ্গুলি
Previous Post

সুরভী-থুইনুয়ে-রাবেয়ার গোলে নেপালকে হারাল বাংলাদেশ

Next Post

মেয়েদের জাতীয় হ্যান্ডবল: ফাইনালে পুলিশ ও আনসার

Next Post
মেয়েদের জাতীয় হ্যান্ডবল ফাইনাল খেলোয়াড় ও কোচদের দলীয় ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের জাতীয় হ্যান্ডবল: ফাইনালে পুলিশ ও আনসার

একজন যুবক ও একজন বৃদ্ধা মহিলার মধ্যে আন্তরিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি-তামিল টেক্কা দিয়ে ওটিটিতে 'আমার বস' এর রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT