চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩১ করে সাউথ আফ্রিকাকে সবচেয়ে বড় হার দেখাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 24, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেটার জয় উদযাপন করছে, দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল সাউথ আফ্রিকা। তৃতীয় ও শেষটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিবাহিনী। তিন সেঞ্চুরিতে চারশতাধিক রানের সংগ্রহ গড়ে প্রোটিয়াদের সবচেয়ে বড় হার দেখিয়েছে মিচেল মার্শের দল।

ম্যাকয়ে প্রোটিয়াদের ২৭৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি রানে হার এটি। ২০২৩ সালে ইডেন গার্ডেন্সে ভারতের কাছে আগের সর্বোচ্চ ২৪৩ রানে হেরেছিল তারা।

টসে জিতে আগে ব্যাটে নেমে ২ উইকেটে ৪৩১ রান করে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে দলটির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সর্বোচ্চ ৪৩৪ রান, ২০০৬ সালে জোহানসবার্গে প্রোটিয়াদের বিপক্ষেই করেছিল অজিবাহিনী। জবাবে নেমে ১৫৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

রানতাড়ায় নেমে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ৩৩ রান করেন টনি ডি জর্জি, ১৯ রান করেন টেম্বা বাভুমা। শেষদিকে করবিন বোশের ব্যাট থেকে আসে ১৭ রান।

অস্ট্রেলিয়ার কুপার কনোলি ৬ ওভারে ২২ রান খরচায় ৫ উইকেট নেন। জাভিয়ের ব্রেটলেট ও শন অ্যাবোট দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি এবং অ্যালেক্স ক্যারির ফিফটিতে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৪৩১ রান। নিজেদের ইতিহাসে প্রথমবার ওয়ানডেতে এক ইনিংসে তিন সেঞ্চুরির কীর্তি গড়ে অস্ট্রেলিয়া।

ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরির পঞ্চম কীর্তি এটি। এরমধ্যে ৩ বার আছে সাউথ আফ্রিকার। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার হাশিম আমলা, রিলি রুশো ও এবি ডি ভিলিয়ার্স সেঞ্চুরি করে কীর্তিটি গড়েন। একই বছর ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্স দ্বিতীয়বার কীর্তিটি গড়েন। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ডি কক, রসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম তৃতীয়বার একই মাইলফলক গড়েন। অন্য কীর্তি ইংল্যান্ডের। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করেন ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলার।

দুই ওপেনার হেড ও মার্শ অজিদের ভালো শুরু এনে দেন। ২৫০ রানের জুটি গড়েন। ৩৪.১ ওভারে হেড ফিরে গেলে জুটি ভাঙে। ১৭ চার ও ৫ ছক্কায় ১০৩ বলে ১৪২ রান করেন তারকা ওপেনর। দু-ওভার পর আউট হন মার্শ। ৬ চার ৫ ছক্কায় ১০৬ বলে ১০০ রান করেন।

এরপর গ্রিন ও ক্যারি মিলে ইনিংস শেষ করেন। ৮১ বলে অবিচ্ছিন্ন ১৬৪ রান যোগ করে দুজনে। ৪৭ বলে সেঞ্চুরি করা গ্রিন ৮ ছক্কা ও ৬ চারে ৫৫ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। অজিদের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গ্লেন ম্যাক্সওয়েলের, ৪০ বলে। ৭ চারে ৩৭ বলে ৫০ রান করেন ক্যারি।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন কেশভ মহারাজ ও সেনুরান মুথুস্বামী।

Tags: অস্ট্রেলিয়াগ্রিনমার্শলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহেড
Previous Post

ট্রাফিক নিয়ম না মানায় জরিমানার মুখে স্পাইডারম্যান!

Next Post

চিকিৎসকের জবানবন্দি: জীবনের ঝুঁকি নিয়ে আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট করেছি

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহিরাগত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকের জবানবন্দি: জীবনের ঝুঁকি নিয়ে আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট করেছি

বড় ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT