চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে অক্টোবর সিরিজের সূচি জানাল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 24, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের রশিদ খান ও বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত

আগামী অক্টোবরে সাদা বলের সিরিজে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দুদল।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ২ থেকে ১৪ অক্টোবর গড়াবে সিরিজ।

২ অক্টোবর টি-টুয়েন্টি দিয়ে সিরিজ গড়াবে। ৩ ও ৫ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। দুদিন বিরতি দিয়ে ৮ অক্টোবর প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১১ ও ১৪ অক্টোবর লড়বে বাকি দুটি ম্যাচে।

সিরিজ আয়োজন নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি তুলে ধরছে। সমর্থকরা রোমাঞ্চকর ম্যাচ এবং শীর্ষস্তরের প্রতিযোগিতার জন্য অপেক্ষা করতে পারেন।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর সাদা বলের সিরিজ খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সফরটি এশিয়া কাপের পর কেবল মূল্যবান প্রতিযোগিতা হিসেবে উপস্থাপন করছে না বরং আমাদের দুই ক্রিকেট বোর্ডের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং দৃঢ় সম্পর্ককেও প্রতিফলিত করে। সিরিজটি আয়োজন এবং তাদের সহযোগিতার মনোভাবের জন্য আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

Tags: আফগানিস্তানএসিবিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
Previous Post

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল-অবরোধ

Next Post

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনায় নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম

Next Post
উত্তেজনাপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনায় নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম

বাংলাদেশ সচিবালয় ভবনের আধুনিক বহুতল ভবন, গ্লাস ফেসিং সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ নাম্বার টিনশেড থেকে সচিবালয়ের নতুন ভবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT