চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বর্ষী ডাউম্যানের অভিষেক, সাকা-ওডেগার্ডের চোট

দুশ্চিন্তায় আর্সেনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 24, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যামি মাঠে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে বড় জয় পেয়েছে আর্সেনাল। দারুণ জয়ের মাঝে গানারদের দুশ্চিন্তা বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডের চোট। ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে ম্যাক্স ডাউম্যানের।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৬৪ মিনিটে ননি মাদুয়েকের পরিবর্তে ডাউম্যানকে নামান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ১৫ বছর ২৩৫ দিন বয়সে অভিষেক হয়েছে তার। সবচেয়ে কমবয়সে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল তার সতীর্থ ইথান নোয়ানেরির। ২০২২ সালে বেন্টফোর্ডের বিপক্ষে ১৫ বছর ১৮১ দিন বয়সে ১ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি।

ঘরের মাঠে জোড়া গোল করেছেন জুরিয়েন টিম্বার ও ভিক্টর গোয়েকেরেস। অন্য গোলটি করেছেন বুকায়ো সাকা।

শুরুতে কিছুটা অগোছালো খেললেও ৩৪ মিনিটে লিড পায় আর্সেনাল। ডেকলান রাইসের কর্নার থেকে আসা বলে হেডে গোল আদায় করেন টিম্বার। মিনিট চারেক পর চোট পেয়ে মাঠ ছাড়েন গানার অধিনায়ক ওডেগার্ড। লিডসের অ্যান্টন স্টাখের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যেতে পারেননি নরওয়েজিয়ান মিডফিল্ডার। বদলি করে মাঠে নামানো হয় ১৮ বর্ষী ইথান নোয়ানেরিকে।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। ২-০তে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধে লিডসকে পাত্তাই দেয়নি আর্সেনাল। ৪৮ মিনিটে গোল করেন অভিষিক্ত ভিক্টর গোয়েকেরেস। মিনিট পাঁচেক পর চোটে মাঠ ছাড়েন সাকা। ৫৬ মিনিটে টিম্বার নিজের দ্বিতীয় গোলটি করেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভিক্টর। ৫-০তে জিতে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

দুই তারকার চোট নিয়ে আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, ‘মার্টিনের কাঁধের সমস্যা দেখা দিয়েছে। স্ক্যান করাতে হবে এবং ফল বলবে কতটা গুরুতর। সাকা হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করছে। জানি না তারা কতদিন মাঠের বাইরে থাকবে। আমরা ইতিমধ্যেই কাই হাভার্টজকে হারিয়েছি এবং সাকা ও মার্টিন। সে কারণে দলকে সাজাতে হবে। এটি একটি দীর্ঘ মৌসুম হতে চলেছে এবং আমরা যা চাই তা অর্জন করার জন্য আমাদের অনেক খেলোয়াড় প্রয়োজন হবে।’

Tags: আর্তেতাআর্সেনালওডেগার্ডপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসসাকা
Previous Post

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানসহ ৩ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

Next Post

শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধ: ৪ আসামিকে জিজ্ঞাবাদের অনুমতি

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধ: ৪ আসামিকে জিজ্ঞাবাদের অনুমতি

আন্তর্জাতিক ও জাতীয় বিষয় নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের সাফল্য নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশ্ন তুললেন অধ্যাপক রেহমান সোবহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT