দু’দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ব্যস্ত এই সফরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ এই রাজনীতিক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি।








