চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কবে আসছেন মেসিরা, জানাল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 23, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, খুশি খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ফুটবলের জন্য বড় সুখবর দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বিশ্ব চ্যাম্পিয়ন দল। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শনিবার ভোরে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে যানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। প্রথমটি হবে অক্টোবর মাসের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে, যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ ও শহর এখনও নির্ধারণ হয়নি)। দ্বিতীয়টি হবে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে (প্রতিপক্ষ নির্ধারণ হয়নি)।’

কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমানও এই খবর নিশ্চিত করেছেন। কয়েকটি জটিলতায় গত মে মাসে আর্জেন্টিনার ভারত সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল তবে এখন সব সমস্যার সমাধান হয়ে তিন মাসের মধ্যে আর্জেন্টিনা দল ভারতে আসতে চলেছে।

এটি ২০১১ সালের পর আর্জেন্টিনা দলের ভারতের দ্বিতীয় সফর হবে। সেই সময় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল।

এছাড়া, আর্জেন্টিনা জাতীয় দলের পর ব্যক্তিগত সফরে ভারতে আসার কথা রয়েছে লিওনেল মেসির। ডিসেম্বরে ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া’ নামে তিন দিনের একটি সফর করবেন মেসি। যেখানে বিশ্বসেরা এই ফুটবলার কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি সফর করবেন।

Tags: আর্জেন্টিনাকলকাতাকেরালাভারতমেসিলিড স্পোর্টস
Previous Post

এক যুগের বেশি সময় পর ঢাকার পথে পাক পররাষ্ট্রমন্ত্রী

Next Post

সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই: সিইসি

Next Post
সিইসির সঙ্গে সাংবাদিকদের বৈঠক, সংবিধান ও নির্বাচন বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই: সিইসি

People push a bus blocking a flooded street during a protest in Tejgaon. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT