চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে অভিযোগে ভাঙছে গোবিন্দ-সুনীতার সংসার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 23, আগস্ট 2025
in বিনোদন
A A
গোবিন্দ ও সুনীতার ছবি, সংসার ভাঙার অভিযোগের প্রেক্ষাপটে. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক মাস আগেই খবর চাউর হয়েছিল, বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার সংসার ভাঙছে। যদিও সেই সময় সুনীতা দাবি করেছিলেন “এসবই মিথ্যা।”  এবার  গুঞ্জনই সত্যি হলো। ভারতীয় সংবাদমাধ্যম হটারফ্লাই জানিয়েছে, গোবিন্দর স্ত্রী সুনীতা মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন।

হাটারফ্লাই এক প্রতিবেদনে দাবি করেছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ। প্রায় ৯ মাস আগে বিচ্ছেদের দাবিতে আদালতে মামলা দায়ের করেছেন সুনীতা।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন সুনীতা আহুজা। হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর ১৩(১)(আই), (আইএ), ও (আইবি) ধারায় মামলা করেন তিনি। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেছেন পরকীয়া, নিষ্ঠুরতা ও প্রতারণা করা।

আদালত সেসময় গোবিন্দকে তলব করেছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজির হননি তিনি। ফলে চলতি বছরের মে মাসে ‘নোটিশ টু শো কজ’ জারি করা হয়। ২০২৫ সালের জুন মাস থেকে এই দম্পতি আদালতের নির্দেশ অনুযায়ী, ভার্চুয়াল কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার চেষ্টা করছেন। সুনীতা আহুজা আদালতে ব্যক্তিগতভাবে হাজির হলেও, গোবিন্দর উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

কেবল সূত্র নয় প্রাপ্ত নথিপত্র দেখে এসব তথ্যের সত্যতা যাচাই করেছে বলে দাবি সংবাদমাধ্যমটির। মারাঠি এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর পরকীয়া সম্পর্কের গুঞ্জন উড়ছে বলেও জানিয়েছে। তবে এই অভিনেত্রীর নাম-পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে কথা বলতে সুনীতা আহুজার টিমের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। তবে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, ছয় মাস আগে গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সেই খবরই সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।

নতুন করে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশের পর মুখ খুলেছেন গোবিন্দ ম্যানেজার শশী। গোবিন্দার ব্যক্তিগত জীবনকে অন্যায়ভাবে বড় করা হচ্ছে বলে জোর দিয়ে শশী বলেন, ‘হ্যাঁ, গোবিন্দা আদালতে উপস্থিত হয়নি কিন্তু সুনীতাও আদালতে যাননি, একবার ছাড়া, যখন তিনি মামলা দায়ের করতে গিয়েছিলেন। কোন দম্পতির মধ্যে সমস্যা হয় না? সুনীতা গোবিন্দকে খুব ভালোবাসেন এবং দুজনে একসঙ্গে আছেন। কোন বিচ্ছেদ হবে না। তারা এই নেতিবাচকতার পরিবর্তে তাদের সন্তানদের (টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা) কর্মজীবন-বিয়ের উপর মনোযোগ দিচ্ছেন।’

এছাড়াও শশী জানান, ‘গোবিন্দর মতো মানুষ কারো উপর হাত তুলতে পারে না, চিৎকার করতে পারে না, তাহলে এই নির্যাতনের মতো দাবি কোথা থেকে আসছে? আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং সে এমন মানুষ নয়, যেমন ছবি তার এখন তৈরি করা হচ্ছে। এগুলি সব পুরোনো ঘটনা, যার উপর দুজনে মিলে এখন কাজ করছেন।

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।- হিন্দুস্থান টাইমস

Tags: গোবিন্দবলিউড অভিনেতাবিচ্ছেদসংসারসুনীতা আহুজা
Previous Post

গার্মেন্টস বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে ভোটের আমেজ

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে ভোটের আমেজ

বাংলাদেশের একজন নেতা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'ইউএসএ ট্যারিফ নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT