চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ বছর পর ফিরলেন সোহান, এশিয়া কাপে নেই মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 22, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সোহান এশিয়া কাপে ফিরেছেন, ব্যাট ও হেলমেট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই মেহেদী হাসান মিরাজ। তবে তিন বছর পর ফিরেছেন নুরুল হাসান সোহান।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের স্কোয়াড জানায় বিসিবি। সোহানের পাশাপাশি ফিরেছেন সাইফ হাসান। আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা মিরাজকে রাখা হয়নি এশিয়া কাপের দলে। তবে স্ট্যান্ডবাই হিসেবে আছেন তিনি।

২০২২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন সোহান। ‘এ’ দলের হয়ে নিয়মিতই খেলছেন তিনি। বর্তমানে টপএন্ড টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ২০২৩ সালে এশিয়ান গেমসে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন সাইফ হাসান। ‘এ’ দলের সঙ্গে তিনিও আছেন অস্ট্রেলিয়ায়।

মূল একাদশে নেই সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। তবে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে আছেন তারা।

আগামী ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ৩ সেপ্টেম্বর খেলবে বাকি দুটি ম্যাচ। এরপর সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা এশিয়া কাপে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগারদের বাকি দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

Tags: এশিয়া কাপনেদারল্যান্ডসবাংলাদেশবিসিবিমিরাজলিটনলিড স্পোর্টসসোহান
Previous Post

২৩ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভা

Next Post

উদ্বোধনের পরের দিনই ভাসানী সেতুর বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে পুরো সেতু

Next Post
ভাসানী সেতুতে রাতে আলো জ্বলছে, মানুষ ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনের পরের দিনই ভাসানী সেতুর বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে পুরো সেতু

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT