চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

এস কে রাসেল by এস কে রাসেল
12:05 অপরাহ্ন 22, আগস্ট 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন এর বিজ্ঞাপন বোর্ড, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসিক হোটেল থেকে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোডের শাদমান প্লাজায় অবস্থিত হোটেল গোল্ডেন পার্কের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. নাহিদ খান অভি (৩৪)। তিনি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের আবদুল হক খানের ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় নাহিদ খান অভি হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহের দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল।

পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে স্বজনদের খবর দেওয়া হয়। রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: আবাসিক হোটেলকিশোরগঞ্জ
Previous Post

বাজারে অস্থিরতা: সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, হাহাকার ক্রেতাদের

Next Post

‘আমরা এই দিনের জন্য ১০ বছর অপেক্ষা করেছি…’

Next Post
আনন্দিত ব্যক্তির ছবি, স্বস্তি ও সুখের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা এই দিনের জন্য ১০ বছর অপেক্ষা করেছি...’

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ দূতের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ দূতের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT