চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে কাগজের আড়ালে আনা ২৬ টন সিগারেট পেপার জব্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 21, আগস্ট 2025
in - সেমি লিড, অপরাধ
A A
চট্টগ্রাম বন্দরে কাগজের আড়ালে ২৬ টন সিগারেট পেপার জব্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরে ধরা পড়ল আমদানি জালিয়াতির নতুন কৌশল। সম্প্রতি পেপার রিবন ও স্ট্র পেপারের ঘোষণার আড়ালে অখ্যাত দুই প্রতিষ্ঠান এনেছে ২৬ টন সিগারেট পেপার। অবৈধ এই আমদানির মাধ্যমে ১৩৭ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করেছে প্রতিষ্ঠান দু’টি।

বৈধ প্রক্রিয়ায় এই কাঁচামালের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারে আসলে সেখান থেকে অন্তত ৪ হাজার কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব হতো বলে মনে করেছেন ভ্যাট কর্মকর্তারা। প্রতিবছর বিভিন্ন পণ্য ও নামসর্বস্ব-অচেনা প্রতিষ্ঠানের আড়ালে বড় অঙ্কের শুল্ক-কর ফাঁকি দেওয়া হচ্ছে। প্রভাবশালী চক্র এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, ঢাকাভিত্তিক আরএম এন্টারপ্রাইজ গত জুলাই মাসের মাঝামাঝি স্ট্র পেপারের ঘোষণা দিয়ে হংকং থেকে চট্টগ্রাম বন্দরে ১৬ টনের একটি চালান নিয়ে আসে।

জুলাই মাসের শেষ দিকে স্মার্ট মুভ নামের আরেকটি প্রতিষ্ঠান রিবন পেপারের ঘোষণা দিয়ে নিয়ে আসে প্রায় ১০ টনের একটি চালান। এ দুই চালান নিয়ে সন্দেহ হলে পণ্যের নমুনা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হয়। তাতে নিশ্চিত হওয়া যায় যে, পণ্যগুলো আসলে সিগারেট পেপার।

কাস্টমস কর্মকর্তারা জানান, পণ্য পরীক্ষায় মিথ্যা ঘোষণার বিষয়টি উদঘাটিত হওয়ার পরও আমদানিকারকেরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে চালানগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। চালান দু’টি ছেড়ে দিলে সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হতো। আরএম এন্টারপ্রাইজের ১৬ টনের চালান থেকে আমদানি শুল্ক আসে প্রায় ১ কোটি টাকা। এগুলো দিয়ে সিগারেট উৎপাদন হলে ভ্যাট হারাতে হতো ৮৫ কোটি টাকা। অন্যদিকে স্মার্ট মুভের চালান থেকে শুল্ক আসে প্রায় ৭০ লাখ টাকা। আর সিগারেট তৈরি হলে ভ্যাটের পরিমাণ দাঁড়াতো ৫০ কোটি টাকা।

এদিকে, চালানের বিপরীতে আরএম এন্টারপ্রাইজ ও স্মার্ট মুভ তাদের অফিসের যে ঠিকানা দিয়েছিল, কাস্টমসের পরিদর্শনে সেই ঠিকানার অস্তিত্ব পাওয়া যায়নি।

এনবিআরের নথিপত্র অনুসারে, আর এম এন্টারপ্রাইজ এর আগে আটটি চালানে ৪৮৯ টন সিগারেটের কাঁচামাল এনেছে, যার মূল্য ছিল ২৭ কোটি ৯ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার তফসির উদ্দিন ভূঁইয়া বলেন, জব্দ হওয়া এসব পণ্য ঘোষিত নামের আওতায় ছাড়া সম্ভব নয়। পণ্যগুলো ছাড় করা হলে সিগারেট পেপারের প্রযোজ্য শুল্ক এবং ভুয়া ঘোষণার জন্য জরিমানা পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট ভ্যাট অফিসকে প্রতিষ্ঠানগুলোর আগের আমদানি ও বিক্রির হিসাব যাচাই করার জন্য অনুরোধ করা হবে, যাতে সরকারের পাওনা নিশ্চিত করা যায়।

Tags: কাস্টমসচট্টগ্রাম বন্দরশুল্ক ফাঁকি
Previous Post

আটক দেড় লাখ ট্রামাডল, ৩১ ঘণ্টার মধ্যে জামিন আন্তর্জাতিক পাচারকারীর

Next Post

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকব না: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা নির্বাচনী বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকব না: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকের হাতে মার্কিন ডলার ব্যাংকনোটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০.৮৫ বিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT